1 Chronicles 9:29 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাদের কতগুলো লোক সমস্ত পাত্র, পবিত্র স্থানের সমস্ত পাত্র এবং সুজি, আঙ্গুর-রস, তেল, কুন্দুরু ও সুগন্ধি দ্রব্যের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অন্য কয়েকজনকে আসবাবপত্রাদি ও পবিত্রস্থানের অন্যান্য সব জিনিসপত্র, তথা বিশেষ বিশেষ ময়দা ও দ্রাক্ষারস, এবং জলপাই তেল, ধূপধুনো ও মশলাপাতির যত্ন নেওয়ার দায়িত্ব দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহাদের কতক লোক পাত্র সকল, পবিত্র স্থানের সমস্ত পাত্র, এবং সূজী, দ্রাক্ষারস, তৈল, কুন্দুরু ও সুগন্ধি দ্রব্যের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহাদের কতক লোক পাত্র সকল, পবিত্র স্থানের সমস্ত পাত্র, এবং সুজি, দ্রাক্ষারস, তৈল, কুন্দুরু ও সুগন্ধি দ্রব্যের রক্ষণাবেক্ষণে নিযুক্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্যদের উপর ছিল উপাসনা-ঘরের আসবাবপত্র এবং সমস্ত পাত্র, ময়দা ও আংগুর-রস, তেল, লোবান ও সব সুগন্ধি মশলা রক্ষা করবার ভার।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্যদের উপর ছিল বায়তুল-মোকাদ্দসের আসবাবপত্র এবং সমস্ত পাত্র, ময়দা ও আংগুর-রস, তেল, লোবান ও সব খোশবু মসলা রক্ষা করবার ভার।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছু লোককে নিযুক্ত করা হয়েছিল মন্দিরের পবিত্র আসবাবপত্র তত্ত্বাবধান ও সুজি, সুরা, জলপাই তেল, সুগন্ধি ধূপ ও মশলার ভাণ্ডারের দায়িত্ব তাদের উপর ন্যস্ত ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিছু দ্বার রক্ষী আসবাবপত্র, বিশেষ বিশেষ কাজে ব্যবহৃত থালা ছাড়াও ময়দা, দ্রাক্ষারস, তেল, ধুপধূনো ও বিশেষ তেলের দেখাশোনা করত|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অন্যদের উপর ছিল উপাসনা ঘরের আসবাবপত্র এবং সমস্ত পাত্র, ময়দা ও আংগুরের রস, তেল, কুন্দুরু ও সব সুগন্ধি মশলা দেখাশোনা করবার ভার।