1 Chronicles 9:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লেবীয়দের মধ্যে কারুনীয় শল্লুমের জ্যেষ্ঠ পুত্র মত্তিথিয় শস্য-কোরবানীর জিনিস সেঁকে আনবার কাজে নিযুক্ত ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোরহীয় শল্লুমের বড়ো ছেলে মত্তথিয় বলে একজন লেবীয়কে দর্শন-রুটি সেঁকার দায়িত্ব দেওয়া হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লেবীয়দের মধ্যে কোরহীয় শল্লুমের জ্যেষ্ঠ পুত্র মত্তিথিয় পক্বান্ন সকলের তত্ত্বাবধানে নিরূপিত কার্য্যে নিযুক্ত ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লেবীয়দের মধ্যে কোরহীয় শল্লুমের জ্যেষ্ঠ পুত্র মত্তিথিয় পক্বান্ন সকলের তত্ত্বাবধানে নিরূপিত কার্যে নিযুক্ত ছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবীয়দের মধ্যে কোরহীয় শল্লুমের বড় ছেলে মত্তথিয়ের উপর শস্য-উৎসর্গের জিনিস সেঁকে আনবার ভার দেওয়া হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবীয়দের মধ্যে কারুনীয় শল্লুমের বড় ছেলে মত্তথিয়ের উপর শস্য-কোরবানীর জিনিস সেঁকে আনবার ভার দেওয়া হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কোরহ্ গোষ্ঠীর লেবীয় শল্লুমের জ্যেষ্ঠ পুত্র মত্তিথিয়ের উপর পিঠে তৈরীর ভার ছিল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কোরহ পরিবারের শল্লুমের বড় ছেলে মত্তিথিয় নামে জনৈক লেবীয় হোমের জন্য ব্যবহৃত রুটি সেঁকার দায়িত্বে ছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবীয়দের মধ্যে কোরহীয় শল্লুমের বড় ছেলে মত্তথিয়ের উপর উৎসর্গের রুটি তৈরী করার ভার দেওয়া হয়েছিল।