1 Chronicles 9:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু লেবীয়দের পিতৃকুলপতি যে গায়করা, তাঁরা কুঠরীতে (থাকতেন এবং অন্য কাজ থেকে) মুক্ত ছিলেন, কেননা তাঁরা দিন রাত তাদের কাজে নিযুক্ত থাকতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লেবীয় কুলের যে কর্তারা গানবাজনা করতেন, তারা মন্দিরের ঘরগুলিতেই থেকে যেতেন ও তাদের অন্যান্য কাজকর্ম করা থেকে অব্যাহতি দেওয়া হল, কারণ দিনরাত তাদের নিজেদের কাজেই ব্যস্ত থাকতে হত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু লেবীয়দের পিতৃকুলপতি যে গায়কগণ, তাঁহারা কুঠরীতে [থাকিতেন, এবং অন্য কার্য্য হইতে] মুক্ত ছিলেন; কেননা তাঁহারা দিবারাত্র আপনাদের কার্য্যে ব্যাপৃত থাকিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু লেবীয়দের পিতৃকুলপতি যে গায়কগণ, তাঁহারা কুঠরিতে [থাকিতেন, এবং অন্য কার্য হইতে] মুক্ত ছিলেন; কেননা তাঁহারা দিবারাত্র আপনাদের কার্যে ব্যাপৃত থাকিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লেবি-গোষ্ঠীর বংশ-নেতারা যাঁরা গান-বাজনা করতেন তাঁরা উপাসনা-ঘরের কামরাগুলোতে থাকতেন। গান-বাজনার কাজে তাঁরা দিনরাত ব্যস্ত থাকতেন বলে তাঁদের উপর অন্য কোন কাজের ভার দেওয়া হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লেবি-গোষ্ঠীর বংশ-নেতারা যাঁরা কাওয়ালী-বাজনা করতেন তাঁরা বায়তুল-মোকাদ্দসের কামরাগুলোতে থাকতেন। কাওয়ালী ও বাজনার কাজে তাঁরা দিনরাত ব্যস্ত থাকতেন বলে তাঁদের উপর অন্য কোন কাজের ভার দেওয়া হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছু লেবীয় পরিবারকে মন্দিরের সঙ্গীত ও বাদ্য পরিচালনার ভার দেওয়া হয়েছিল। এইসব পরিবারের প্রধানেরা মন্দির সংলগ্ন কক্ষে বাস করতেন। অন্য কোন দায়িত্ব তাঁদের দেওয়া হয়নি কারণ দিনরাত তাঁদের এই কাজেই ব্যাপৃত থাকতে হত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে সমস্ত লেবীয়রা গান গাইতেন এবং তাঁদের পরিবারের নেতা ছিলেন তাঁরা মন্দিরের ভেতরে ঘরে বাস করতেন| যেহেতু তাঁদের সারা দিন সারা রাত মন্দিরের কাজ করতে হত সেহেতু তাঁদেরকে অন্য কোন কাজ করতে হত না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লেবিগোষ্ঠীর বংশনেতারা যাঁরা গায়ক ছিল তাঁরা উপাসনা ঘরের কামরাগুলোতে থাকতেন। গানবাজনার কাজে তাঁরা দিন রাত ব্যস্ত থাকতেন বলে তাঁদের উপর অন্য কোনো কাজের ভার দেওয়া হয়নি।