1 Chronicles 9:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এঁরা নিজ নিজ বংশানুসারে লেবীয়দের পিতৃকুলপতি, প্রধান লোক; এঁরা জেরুশালেমে বাস করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরা সবাই তাদের বংশতালিকায় নথিভুক্ত লেবীয় কুলের কর্তা ও প্রধান, এবং তারা জেরুশালেমে বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহাঁরা আপন আপন বংশানুসারে লেবীয়দের পিতৃকুলপতি, প্রধান লোক; ইহাঁরা যিরূশালেমে বসতি করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইঁহারা আপন আপন বংশানুসারে লেবীয়দের পিতৃকুলপতি, প্রধান লোক; ইঁহারা যিরূশালেমে বসতি করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বংশ-তালিকা অনুসারে এঁরা সবাই ছিলেন লেবি-গোষ্ঠীর নিজের নিজের বংশের নেতা। এঁরা যিরূশালেমে বাস করতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বংশ-তালিকা অনুসারে এঁরা সবাই ছিলেন লেবি-গোষ্ঠীর নিজের নিজের বংশের নেতা। এঁরা জেরুজালেমে বাস করতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
উল্লিখিত ব্যক্তিরা লেবী বংশের বিভিন্ন গোষ্ঠীর প্রধান ছিলেন এবং এঁরা জেরুশালেমে বাস করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পারিবারিক ইতিহাসে জেরুশালেমে বসবাসকারী এই সমস্ত লেবীয়দের তাঁদের পরিবারের নেতা হিসেবে উল্লেখ করা আছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বংশ তালিকা অনুসারে এঁরা সবাই ছিলেন লেবীয় গোষ্ঠীর প্রধান নেতা। এঁরা যিরূশালেমে বাস করতেন।