1 Chronicles 9:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মিক্লোতের পুত্র শিমিয়াম; এঁরাও নিজেদের ভাইদের সম্মুখে জেরুশালেমে নিজেদের ভাইদের কাছে বাস করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মিক্লোৎ শিমিয়ামের বাবা ছিলেন। তারাও জেরুশালেমে তাদের আত্মীয়স্বজনদের কাছে বসবাস করতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মিক্লোতের পুত্র শিমিয়াম; ইহাঁরাও আপনাদের ভ্রাতৃগণের সম্মুখে যিরূশালেমে আপন ভ্রাতৃগণের কাছে বাস করিতেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মিক্লোতের পুত্র শিমিয়াম; ইঁহারাও আপনাদের ভ্রাতৃগণের সম্মুখে যিরূশালেমে আপন ভ্রাতৃগণের কাছে বাস করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মিক্লোতের ছেলে শিমিয়াম। এরা যিরূশালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মিক্লোতের ছেলে শিমিয়াম। এরা জেরুজালেমে তাদের বংশের লোকদের কাছে বাস করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিক্‌লোথ ছিলেন শিমিয়র পিতা। এঁদের বংশধরেরা এঁদের গোষ্ঠীর অন্যান্য পরিবারের সঙ্গে জেরুশালেমে বাস করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিক্লোতের পুত্র ছিল শিমিয়াম| যিয়ীয়েলের পরিবারের সকলেই তাঁদের আত্মীয়দের কাছাকাছি জেরুশালেমে বাস করতেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মিক্লোতের ছেলে শিমিয়াম। তারা তাদের ভাইদের কাছে যিরূশালেমে বাস করত।