1 Corinthians 1:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি এই কথা বলছি যে, তোমরা প্রত্যেক জন বলে থাক, আমি পৌলের, আর আমি আপল্লোর, আর আমি কৈফার, আর আমি মসীহের।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যা বলতে চাই, তা হল এই: তোমাদের মধ্যে একজন বলে, “আমি পৌলের অনুসারী,” অন্য একজন বলে, “আমি আপল্লোর অনুসারী,” আরও একজন বলে, “আমি কৈফার অনুসারী”; এছাড়াও অন্য একজন বলে, “আমি খ্রীষ্টের অনুসারী।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি এই কথা বলিতেছি যে, তোমরা প্রতিজন বলিয়া থাক, আমি পৌলের, আর আমি আপল্লোর, আর আমি কৈফার, আর আমি খ্রীষ্টের।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি যা বলতে চাই তা হল এই: তোমাদের মধ্যে কেউ কেউ বলে, ‘আমি আপল্লোর,’ আর কেউ কেউ বলে, ‘আমি খ্রীষ্টের অনুগামী৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি এইকথা বলছি যে, তোমরা সবাই বলে থাক, “আমি পৌলের,” আর আমি “আপল্লোর,” আর আমি “কৈফার,” আর আমি “খ্রীষ্টের ।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি এই কথা বলিতেছি যে, তোমরা প্রতিজন বলিয়া থাক, আমি পৌলের, আর আমি আপল্লোর, আর আমি কৈফার, আর আমি খ্রীষ্টের।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এই কথা বলতে চাইছি যে, তোমাদের মধ্যে কেউ বলে, “আমি পৌলের দলের”; কেউ বলে, “আমি আপল্লোর দলের”; কেউ বলে, “আমি পিতরের দলের”; আবার কেউ বলে, “আমি খ্রীষ্টের দলের।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি এই কথা বলতে চাইছি যে, তোমাদের মধ্যে কেউ বলে, “আমি পৌলের দলের”; কেউ বলে, “আমি আপল্লোর দলের”; কেউ বলে, “আমি পিতরের দলের”; আবার কেউ বলে, “আমি মসীহের দলের।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি বলতে চাই যে তোমাদের মধ্যে কেউ বলেছ, ‘আমি পৌলের অনুগামী’, কেউ বলেছ, ‘আমি আপল্লোর’, কেউ বা বলছে, ‘আমি পিতরের’, আবার কেউ বা বলেছ, ‘আমি খ্রীষ্টের ‘-
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যা বলতে চাই তা হল এই: তোমাদের মধ্যে কেউ কেউ বলে, “আমি পৌলের অনুগামী,” আবার কেউ কেউ বলে, “আমি আপল্লোর,” আর কেউ কেউ বলে, “আমি কৈফার (পিতরের),” আবার কেউ কেউ বলে, “আমি খ্রীষ্টের অনুগামী৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি এই কথা বলছি যে, তোমরা সবাই বলে থাক, “আমি পৌলের,” আর আমি “আপল্লোর,” আর আমি “কৈফার,” আর আমি “খ্রীষ্টের।”