1 Corinthians 1:2 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
করিন্থে অবস্থিত আল্লাহ্র মণ্ডলীর সমীপে, মসীহ্ ঈসাতে পবিত্রীকৃত ও আহ্বানপ্রাপ্ত পবিত্র লোকদের, এবং যারা সমস্ত জায়গায় আমাদের ঈসা মসীহের নামে ডাকে, তাদের সকলে সমীপে এই পত্র লিখছি: মসীহ্ ঈসা তাদের এবং আমাদের প্রভু।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
করিন্থে অবস্থিত ঈশ্বরের মণ্ডলীর প্রতি, খ্রীষ্ট যীশুতে যাদের শুচিশুদ্ধ ও পবিত্ররূপে আহ্বান করা হয়েছে তাদের প্রতি, সেই সঙ্গে যারা সর্বত্র আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে, তাদের সকলের প্রতি; তিনি তাদের ও আমাদেরও প্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীপে, খ্রীষ্ট যীশুতে পবিত্রীকৃত ও আহূত পবিত্রগণের সমীপে, এবং যাহারা সর্ব্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে, তাহাদের সর্ব্বজন সমীপে; তিনি তাহাদের এবং আমাদের প্রভু।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
করিন্থের ঈশ্বরের মণ্ডলী ও যাঁরা খ্রীষ্ট যীশুতে পবিত্র বলে গন্য হয়েছে, তাদের উদ্দেশ্যে এই পত্র৷ তোমরা ঈশ্বরের পবিত্র লোক হবার জন্য আহুত হয়েছ৷ সব জায়গায় য়ে সব লোকেরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে তাদের সঙ্গে তোমরাও আহুত৷ তিনি তাদেরও এবং আমাদের ও প্রভু৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
করিন্থে অবস্থিত ঈশ্বরের মণ্ডলীকে, খ্রীষ্ট যীশু যাদের পবিত্র করেছেন ও যাদের পবিত্র হওয়ার জন্য ডেকেছেন তাঁদের এবং যারা সমস্ত জায়গায় আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে, তাঁদের সবাইকে এই চিঠি লিখছি; তিনি তাঁদের এবং আমাদের প্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
করিন্থে স্থিত ঈশ্বরের মণ্ডলীর সমীপে, খ্রীষ্ট যীশুতে পবিত্রীকৃত ও আহূত পবিত্রগণের সমীপে, এবং যাহারা সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে, তাহাদের সর্বজন সমীপে; তিনি তাহাদের এবং আমাদের প্রভু।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
করিন্থ নগরের ঈশ্বরের মণ্ডলী এবং খ্রীষ্ট যীশুর নামে পবিত্রীকৃত আহূত ভক্তবৃন্দ, যারা খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বরের সঙ্গে যুক্ত এবং সর্বস্থানে যারা আমাদেরই মত প্রভু যীশু খ্রীষ্টের উপাসক, তাদের সকলের কাছে আমাদের এই নিবেদন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
করিন্থের ঈশ্বরের মণ্ডলী ও যারা খ্রীষ্ট যীশুতে পবিত্র বলে গন্য হয়েছে, তাদের উদ্দেশ্যে এই পত্র৷ তোমরা ঈশ্বরের পবিত্র লোক হবার জন্য আহুত হয়েছ৷ সব জায়গায় যে সব লোকেরা প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে তাদের সঙ্গে তোমরাও আহুত৷ তিনি তাদেরও এবং আমাদেরও প্রভু৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
করিন্থ শহরে অবস্থিত ঈশ্বরের মণ্ডলীকে, খ্রীষ্ট যীশু যাদের পবিত্র করেছেন ও যাদের পবিত্র হওয়ার জন্য ডেকেছেন তাঁদের এবং যারা সমস্ত জায়গায় আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে ডাকে, তাঁদের সবাইকে এই চিঠি লিখছি; তিনি তাঁদের এবং আমাদের প্রভু।