1 Corinthians 1:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা আল্লাহ্র মূর্খতা বলে যা মনে হয়, তা মানুষের জ্ঞান অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত এবং আল্লাহ্র দুর্বলতা বলে যা মনে হয়, তা মানুষের শক্তি অপেক্ষা অধিক শক্তিশালী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ ঈশ্বরের মূর্খতা মানুষের জ্ঞান থেকেও বেশি জ্ঞানসম্পন্ন এবং ঈশ্বরের দুর্বলতা মানুষের শক্তি থেকেও বেশি শক্তিশালী।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা ঈশ্বরের যে মূর্খতা, তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত, এবং ঈশ্বরের যে দুর্ব্বলতা, তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ ঈশ্বরের য়ে মূর্খতা তা মানুষের জ্ঞানের থেকে অনেক বেশী জ্ঞানসম্পন্ন; আর ঈশ্বরের য়ে দুর্বলতা তা মানুষের শক্তি থেকে অনেক শক্তিশালী৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ ঈশ্বরের যে মুর্খতা, তা মানুষের জ্ঞানের থেকে বেশী জ্ঞানী এবং ঈশ্বরের যে দুর্ব্বলতা, তা মানুষের শক্তির থেকে বেশী শক্তিশালী ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা ঈশ্বরের যে মূর্খতা, তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক জ্ঞানযুক্ত, এবং ঈশ্বরের যে দুর্বলতা, তাহা মনুষ্যদের অপেক্ষা অধিক সবল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঈশ্বরের মধ্যে যা মূর্খতা বলে মনে হয় তা মানুষের জ্ঞানের চেয়ে অনেক বেশী জ্ঞানপূর্ণ, আর যা দুর্বলতা বলে মনে হয় তা মানুষের শক্তির চেয়ে অনেক বেশী শক্তিপূর্ণ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আল্লাহ্র মধ্যে যা মূর্খতা বলে মনে হয় তা মানুষের জ্ঞানের চেয়ে অনেক বেশী জ্ঞানপূর্ণ, আর যা দুর্বলতা বলে মনে হয় তা মানুষের শক্তির চেয়ে অনেক বেশী শক্তিপূর্ণ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ ঈশ্বরের মুর্খতা বলে যা মনে হয়, তা মানুষের জ্ঞানের চেয়ে অধিক জ্ঞানসম্পন্ন এবং ঈশ্বরের দুর্বলতা বলে যা মনে হয়, তা মানুষের শক্তির চেয়েও বেশী শক্তি ধারণ করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ ঈশ্বরের যে মূর্খতা তা মানুষের জ্ঞানের থেকে অনেক বেশী জ্ঞানসম্পন্ন; আর ঈশ্বরের যে দুর্বলতা তা মানুষের শক্তি থেকে অনেক শক্তিশালী৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বরের যে মূর্খতা, তা মানুষের জ্ঞানের থেকে বেশি জ্ঞানী এবং ঈশ্বরের যে দুর্বলতা, তা মানুষের শক্তির থেকে বেশি শক্তিশালী।