1 Corinthians 1:26 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ, হে ভাইয়েরা, তোমাদের যখন আহ্বান করা হয়েছিল সেই সময়কার অবস্থা ভেবে দেখ, মানুষের বিচার অনুসারে তোমাদের মধ্যে অনেকেই যে জ্ঞানবান, পরাক্রমী, উচ্চপদস্থ ছিল, তা নয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাইবোনেরা, ভেবে দেখো, যখন তোমাদের আহ্বান করা হয়, তখন তোমরা কী ছিলে? মানবিক মানদণ্ড অনুসারে, তোমরা অনেকেই জ্ঞানী ছিলে না; অনেকেই প্রভাবশালী ছিলে না; অনেকেই অভিজাত বংশীয় ছিলে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ, হে ভ্রাতৃগণ, তোমাদের আহ্বান দেখ, যেহেতুক মাংস অনুসারে জ্ঞানবান্‌ অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চ পদস্থ অনেক নাই;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন৷ একটু ভেবে দেখো তো! জগতের বিচারে তোমরা অনেকে য়ে জ্ঞানী ছিলে তা নয়, ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ছিলে তাও নয় বা অনেকে য়ে অভিজাত বংশে জন্মেছিলে তা নয়;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ, হে ভাইয়েরা, তোমাদের আহ্বান দেখ, যেহেতু মাংস অনুসারে জ্ঞানী অনেক নেই, ক্ষমতাশালী অনেক নেই, উচ্চপদস্থও অনেক নেই;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ, হে ভ্রাতৃগণ, তোমাদের আহ্বান দেখ, যেহেতু মাংস অনুসারে জ্ঞানবান অনেক নাই, পরাক্রমী অনেক নাই, উচ্চপদস্থ অনেক নাই;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভাইয়েরা, তোমাদের যখন ডাকা হয়েছিল তখন তোমরা কি রকমের লোক ছিলে সেই কথা ভেবে দেখ। মানুষের বিচারে তোমাদের মধ্যে অনেকেই যে জ্ঞানী বা ক্ষমতাশালী বা উঁচু বংশের তা নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ভাইয়েরা, তোমাদের যখন ডাকা হয়েছিল তখন তোমরা কি রকমের লোক ছিলে সেই কথা ভেবে দেখ। মানুষের বিচারে তোমাদের মধ্যে অনেকেই যে জ্ঞানী বা ক্ষমতাশালী বা উঁচু বংশের তা নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, তোমরা যারা ঈশ্বরের আহ্বান পেয়েছ, বিবেচনা করে দেখ, কী ধরণের মানুষ তোমরা, মানুষের বিচারের মানদণ্ডে তোমাদের মধ্যে কিছু লোক জ্ঞানী, কিছু ক্ষমতাশীল এবং কিছু উচ্চবংশজাত,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন৷ একটু ভেবে দেখো তো! জগতের বিচারে তোমরা অনেকে যে জ্ঞানী ছিলে তা নয়, ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ছিলে তাও নয় বা অনেকে যে অভিজাত বংশে জন্মেছিলে তাও নয়;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ, হে ভাই এবং বোনেরা, তোমাদের আহ্বান দেখ, যেহেতু মাংসের অনুসারে জ্ঞানী অনেক নেই, ক্ষমতাশালী অনেক নেই, উচ্চপদস্থও অনেক নেই;