1 Corinthians 1:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং দুনিয়ার যা যা নীচ ও যা যা তুচ্ছ, যা কিছু নয়, সেসব আল্লাহ্‌ মনোনীত করলেন, যেন, দুনিয়াতে যা যা বড় বলে মনে করা হয়, সেই সব মূল্যহীন হতে পারে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি জগতের যা কিছু নিচুস্তরের, যা কিছু তুচ্ছ, আবার যেসব বিষয় কিছুই নয়, সেইসব বিষয় মনোনীত করলেন, যেন যা কিছু আছে সেগুলিকে নাকচ করেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন, যাহা যাহা আছে, সে সকল অকিঞ্চন করেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
জগতের কাছে যা তুচ্ছ ও ঘৃণিত, যার কোন মূল্যই নেই, সেই সব ঈশ্বর মনোনীত করলেন, যাতে যা কিছু জগতের ধারণায় মূল্যবান সেই সমস্তকে তিনি ধ্বংস করতে পারেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং জগতের যা যা নীচ ও যা যা তুচ্ছ, যা যা কিছুই নয়, সেই সমস্ত ঈশ্বর মনোনীত করলেন, যেন, যা যা আছে, সে সমস্ত কিছুকে মূল্যহীন করেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন, যাহা যাহা আছে, সেই সকল অকিঞ্চন করেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জগৎ যা নীচ ও তুচ্ছ বলে মনে করে, এমন কি, জগতের চোখে যা কিছুই নয় ঈশ্বর তা-ই বেছে নিয়েছেন যেন জগতের চোখে যা মূল্যবান তা মূল্যহীন হতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুনিয়া যা নীচ ও তুচ্ছ বলে মনে করে, এমন কি, দুনিয়ার চোখে যা কিছুই নয় আল্লাহ্‌ তা-ই বেছে নিয়েছেন যেন দুনিয়ার চোখে যা মূল্যবান তা মূল্যহীন হতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জগতের বিচারে যা কিছু হেয়, অবজ্ঞেয়, অপাংক্তেয়, ঈশ্বর তাদেরই মনোনীত করেছেন প্রতিষ্ঠিত সব কিছুকে বিনষ্ট করার জন্য,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জগতের কাছে যা তুচ্ছ ও ঘৃণিত, যার কোন মূল্যই নেই, সেই সব ঈশ্বর মনোনীত করলেন, যাতে যা কিছু জগতের ধারণায় মূল্যবান সেই সমস্তকে তিনি ধ্বংস করতে পারেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং জগতের যা যা নীচ ও যা যা তুচ্ছ, যা যা কিছুই নয়, সেই সমস্ত ঈশ্বর মনোনীত করলেন, যেন, যা যা আছে, সে সমস্ত কিছুকে মূল্যহীন করেন;