1 Corinthians 1:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্‌ই মসীহ্‌ ঈসাতে তোমাদের জীবনের উৎস, যিনি আল্লাহ্‌ থেকে আমাদের জন্য জ্ঞানস্বরূপ হয়েছেন, তিনিই আমাদের ধার্মিকতা, পবিত্রতা এবং মুক্তি— যেমন লেখা আছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরই কারণে তোমরা খ্রীষ্ট যীশুতে আছ, যিনি আমাদের জন্য হয়েছেন ঈশ্বর থেকে জ্ঞান—অর্থাৎ, আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাঁহা হইতে তোমরা সেই খ্রীষ্ট যীশুতে আছ, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান—ধার্ম্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ঈশ্বরই তোমাদের খ্রীষ্ট যীশুর সাথে যুক্ত করেছেন৷ খ্রীষ্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান, তিনিই আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও যুক্তি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তাঁর জন্যই তোমরা সেই খ্রীষ্ট যীশুতে আছ, যিনি হয়েছেন ঈশ্বরের মাধ্যমে আমাদের জন্য জ্ঞান, ধার্ম্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি বানানো হয়েছে,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রীষ্ট যীশুতে আছ, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান- ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি-
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্ট যীশুর সংগে তোমরা যে যুক্ত আছ তা ঈশ্বর থেকেই হয়েছে। যীশু খ্রীষ্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান; তিনিই আমাদের নির্দোষিতা, পবিত্রতা ও মুক্তি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহ্‌ ঈসার সংগে তোমরা যে যুক্ত আছ তা আল্লাহ্‌ থেকেই হয়েছে। ঈসা মসীহ্‌ই আমাদের কাছে আল্লাহ্‌র দেওয়া জ্ঞান; তিনিই আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও মুক্তি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁর সহায়তায় তোমরা খ্রীষ্ট যীশুতে স্থিতিলাভ করেছ। খ্রীষ্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া প্রজ্ঞা। তাঁর কাছ থেকে আমরা লাভ করি ন্যায়পরণতা, পবিত্রতা ও পরিত্রাণ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঈশ্বরই তোমাদের খ্রীষ্ট যীশুর সাথে যুক্ত করেছেন৷ খ্রীষ্টই আমাদের কাছে ঈশ্বরের দেওয়া জ্ঞান, তিনিই আমাদের ধার্মিকতা, পবিত্রতা ও যুক্তি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ ঈশ্বরের জন্যই তোমরা সেই খ্রীষ্ট যীশুতে আছ, যিনি ঈশ্বরের থেকে আমাদের জন্য জ্ঞান, ধার্ম্মিকতা ও পবিত্রতা এবং প্রাণের মুক্তিদাতা হয়েছেন,