1 Corinthians 1:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আল্লাহ্র যে রহমত মসীহ্ ঈসার মাধ্যমে তোমাদেরকে দেওয়া হয়েছে, তার জন্য আমি তোমাদের বিষয়ে প্রতিনিয়ত আল্লাহ্র শুকরিয়া করছি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
খ্রীষ্ট যীশুতে যে অনুগ্রহ তোমাদের দেওয়া হয়েছে, সেজন্য আমি প্রতিনিয়ত ঈশ্বরকে ধন্যবাদ দিই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ঈশ্বরের যে অনুগ্রহ খ্রীষ্ট যীশুতে তোমাদিগকে দত্ত হইয়াছে, তাহার জন্য আমি তোমাদের বিষয়ে নিয়ত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বর য়ে অনুগ্রহ তোমাদের দিয়েছেন, তার জন্য আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ঈশ্বরের যে অনুগ্রহ খ্রীষ্ট যীশুতে তোমাদেরকে দেওয়া হয়েছে, তার জন্য আমি তোমাদের বিষয়ে সবসময় ঈশ্বরের ধন্যবাদ করছি;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ঈশ্বরের যে অনুগ্রহ খ্রীষ্ট যীশুতে তোমাদিগকে দত্ত হইয়াছে, তাহার জন্য আমি তোমাদের বিষয়ে নিয়ত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সব সময় তোমাদের জন্য আমার ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে থাকি, কারণ খ্রীষ্ট যীশুর সংগে যুক্ত হয়ে তোমরা ঈশ্বরের দয়া পেয়েছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি সব সময় তোমাদের জন্য আমার আল্লাহ্কে শুকরিয়া জানিয়ে থাকি, কারণ মসীহ্ ঈসার সংগে যুক্ত হয়ে তোমরা আল্লাহ্র রহমত পেয়েছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বরের যে অনুগ্রহ তোমাদের দান করা হয়েছে তার জন্য আমি সর্বদা ঈশ্বরের ধন্যবাদ করি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট যীশুর মাধ্যমে ঈশ্বর যে অনুগ্রহ তোমাদের দিয়েছেন, তার জন্য আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ঈশ্বরের যে অনুগ্রহ খ্রীষ্ট যীশুতে তোমাদেরকে দেওয়া হয়েছে, তার জন্য আমি তোমাদের বিষয়ে সবদিন ঈশ্বরের ধন্যবাদ করছি;