1 Corinthians 1:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা তাঁতেই তোমরা সর্ববিষয়ে সব রকম বাক্যে ও সব রকম জ্ঞানে ধনবান হয়েছ,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ তাঁতেই তোমরা—তোমাদের সমস্ত কথাবার্তায় ও তোমাদের সমস্ত জ্ঞানে—সর্বতোভাবে সমৃদ্ধ হয়েছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা তাঁহাতেই তোমরা সর্ব্ববিষয়ে, সর্ব্ববিধ বাক্যে ও সর্ব্ববিধ জ্ঞানে ধনবান্ হইয়াছ,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
খ্রীষ্ট যীশুর আশীর্বাদে তোমরা সব কিছুতে, সমস্ত রকম বলবার ক্ষমতায় ও জ্ঞানে উপচে পড়ছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ তাঁর দ্বারা তোমরা সব বিষয়ে, সমস্ত কথাবার্তায় ও সমস্ত জ্ঞানে ধনবান (সমৃদ্ধ) হয়েছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা তাঁহাতেই তোমরা সর্ববিষয়ে, সর্ববিধ বাক্যে ও সর্ববিধ জ্ঞানে ধনবান হইয়াছ,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই দয়া এই যে, তোমরা খ্রীষ্টের সংগে যুক্ত হয়ে সব দিক থেকে, অর্থাৎ সব কিছু বলবার ক্ষমতায় ও জ্ঞানে বেড়ে উঠেছ,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই রহমত এই যে, তোমরা মসীহের সংগে যুক্ত হয়ে সব দিক থেকে, অর্থাৎ সব কিছু বলবার ক্ষমতায় ও জ্ঞানে বেড়ে উঠেছ,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ খ্রীষ্ট যীশুর দ্বারাই তোমরা সর্ববিষয়ে সমৃদ্ধি লাভ করেছ। লাভ করেছ পূর্ণ জ্ঞান এবং ভাষায় ভাব প্রকাশের সম্যক ক্ষমতা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
খ্রীষ্ট যীশুর আশীর্বাদে তোমরা সব কিছুতে, সমস্ত রকম বলবার ক্ষমতায় ও জ্ঞানে উপচে পড়ছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তাঁর দ্বারা তোমরা সব বিষয়ে, সমস্ত কথাবার্তায় ও সমস্ত জ্ঞানে ধনবান (সমৃদ্ধ) হয়েছ।