1 Corinthians 1:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এজন্য আমাদের ঈসা মসীহের প্রকাশের অপেক্ষা করছো বলে তোমরা কোন বরদানে পিছিয়ে পড় নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই কারণে যখন তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের জন্য সাগ্রহে অপেক্ষা করছ, তোমাদের মধ্যে কোনও আত্মিক বরদানের অভাব ঘটেনি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এজন্য তোমরা কোন বরে পিছাইয়া পড় নাই; আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের অপেক্ষা করিতেছ;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর ফলে ঈশ্বরের কাছ থেকে পাওয়া বরদানের কোন অভাব তোমাদের নেই৷ তোমরা প্রভু যীশু খ্রীষ্টের অপেক্ষায় আছ;
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এইজন্য তোমরা কোন বরদানে পিছিয়ে পড় নি; আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের অপেক্ষা করছ;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য তোমরা কোন বরে পিছাইয়া পড় নাই; আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের অপেক্ষা করিতেছ;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্যই যখন তোমরা আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশিত হবার জন্য আগ্রহের সংগে অপেক্ষা করে আছ তখন ঈশ্বরের দেওয়া কোন দানের অভাব তোমাদের হচ্ছে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্যই যখন তোমরা আমাদের হযরত ঈসা মসীহের প্রকাশিত হবার জন্য আগ্রহের সংগে অপেক্ষা করে আছ তখন আল্লাহ্র দেওয়া কোন দানের অভাব তোমাদের হচ্ছে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এই জন্যই আমাদের প্রভু যীশু খ্রীষ্টের আত্মপ্রকাশের প্রতীক্ষায় যারা আছ তাদের কোন আধ্যাত্মিক আশীর্বাদের অভাব হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর ফলে ঈশ্বরের কাছ থেকে পাওয়া বরদানের কোন অভাব তোমাদের নেই৷ তোমরা প্রভু যীশু খ্রীষ্টের অপেক্ষায় আছ;
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই জন্য তোমরা কোন আত্মিক দানে পিছিয়ে পড়নি; আমাদের প্রভু যীশু খ্রীষ্টের প্রকাশের অপেক্ষা করছ;