1 Corinthians 10:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব তাদের প্রতি দৃষ্টান্তরূপে ঘটেছিল এবং আমাদের, যাদের উপর যুগের শেষ সময় উপস্থিত হয়েছে, সেই আমাদেরই চেতনার জন্য লেখা হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসব বিষয় তাঁদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটেছিল এবং আমাদের সতর্ক করার জন্যই সেগুলি লেখা হয়েছে—যাদের উপরে শেষ সময় এসে উপস্থিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপে ঘটিয়াছিল, এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল; আমাদের, যাহাদের উপরে যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের প্রতি যা কিছু ঘটেছিল তা দৃষ্টান্তস্বরূপ রয়ে গেছে৷ আমাদের সাবধান করে দেবার জন্য এসব কথা লেখা হয়েছে, কারণ আমরা শেষ যুগে এসে পৌঁছেছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সকল তাদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটেছিল, এবং আমাদেরই চেতনার জন্য লেখা হল; কারণ, আমরা শেষ যুগে এসে পৌছেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল তাহাদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটিয়াছিল, এবং আমাদেরই চেতনার জন্য লিখিত হইল; আমাদের, যাহাদের উপর যুগকলাপের অন্ত আসিয়া পড়িয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে সেইজন্যই তাঁদের উপর এই সব ঘটেছিল। আর আমরা যারা সমস্ত যুগের শেষ সময়ে এসে পড়েছি, সেই আমাদের সাবধান করবার জন্যই এই সব লেখা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য লোকেরা যাতে দেখে শিখতে পারে সেইজন্যই তাঁদের উপর এই সব ঘটেছিল। আর আমরা যারা সমস্ত যুগের শেষ সময়ে এসে পড়েছি, সেই আমাদের সাবধান করবার জন্যই এই সব লেখা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের আমলে এইসব ঘটনা দৃষ্টান্তস্বরূপ ঘটেছইল এবং আমরা যারা যুগান্তে উপনীত তাদের সতর্ক করে দেওয়ার জন্য সেগুলি শাস্ত্রে লিখিত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের প্রতি যা কিছু ঘটেছিল তা দৃষ্টান্তস্বরূপ রয়ে গেছে৷ আমাদের সাবধান করে দেবার জন্য এসব কথা লেখা হয়েছে, কারণ আমরা শেষ যুগে এসে পৌঁছেছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই সকল তাদের প্রতি দৃষ্টান্তস্বরূপ ঘটেছিল এবং আমাদেরই চেতনার জন্য লেখা হল; কারণ, আমরা শেষ যুগে এসে পৌছেছি।