1 Corinthians 10:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা শুকরিয়ার যে পানপাত্র নিয়ে শুকরিয়া জানাই, তা কি মসীহের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙ্গি, তা কি মসীহের শরীরের সহভাগিতা নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্যবাদ দেওয়ার যে পানপাত্রটি নিয়ে আমরা ধন্যবাদ দিই, তা কি খ্রীষ্টের রক্তের সহভাগিতা নয়? আবার, যে রুটি আমরা ভেঙে থাকি, তা কি খ্রীষ্টের দেহের সহভাগিতা নয়?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রীষ্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটী ভাঙ্গি, তাহা কি খ্রীষ্টের শরীরের সহভাগিতা নয়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আশীর্বাদের পানপাত্র, যা নিয়ে আমরা ধন্যবাদ দিই তা কি খ্রীষ্টের রক্তের সহভাগীতা নয়? য়ে রুটি ভেঙে টুকরো টুকরো করে খাওয়া হয়, তা কি খ্রীষ্টের দেহের সহভাগীতা নয়?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমরা ধন্যবাদের যে পানপাত্র নিয়ে ধন্যবাদ করি, তা কি খ্রীষ্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটী ভাঙ্গী, তা কি খ্রীষ্টের শরীরের সহভাগিতা নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা ধন্যবাদের যে পানপাত্র লইয়া ধন্যবাদ করি, তাহা কি খ্রীষ্টের রক্তের সহভাগিতা নয়? আমরা যে রুটি ভাঙ্গি, তাহা কি খ্রীষ্টের শরীরের সহভাগিতা নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভুর ভোজের সময়ে ধন্যবাদ দিয়ে যে আশীর্বাদের পেয়ালা থেকে আমরা খাই, সেটা কি খ্রীষ্টের রক্তের অংশ গ্রহণ করবার মত নয়? আর যে রুটি আমরা টুকরা করে খাই তাও কি খ্রীষ্টের দেহের অংশ গ্রহণ করবার মত নয়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মসীহের মেজবানীর সময়ে আল্লাহ্কে শুকরিয়া জানিয়ে যে দোয়ার পেয়ালা থেকে আমরা খাই, সেটা কি মসীহের রক্তের অংশ গ্রহণ করবার মত নয়? আর যে রুটি আমরা টুকরা করে খাই তাও কি মসীহের শরীরের অংশ গ্রহণ করবার মত নয়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আশীর্বাদী পানপাত্রটির জন্য যখন আমরা ধন্যবাদ জানাই তখন তা কি খ্রীষ্টের রক্তে আমাদের অংশ গ্রহণ সূচিত করে না? রুটি যখন খণ্ড খণ্ড করে বিতরণ করা হয় তখন তা কি আমাদের খ্রীষ্টদেহের অংশগ্রহণ সূচিত করে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আশীর্বাদের পানপাত্র, যা নিয়ে আমরা ধন্যবাদ দিই তা কি খ্রীষ্টের রক্তের সহভাগীতা নয়? যে রুটি ভেঙে টুকরো টুকরো করে খাওয়া হয়, তা কি খ্রীষ্টের দেহের সহভাগীতা নয়?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা ধন্যবাদের যে পানপাত্র নিয়ে ধন্যবাদ করি, তা কি খ্রীষ্টের রক্তের সহভাগীতা নয়? আমরা যে রুটি ভাঙ্গী, তা কি খ্রীষ্টের শরীরের সহভাগীতা নয়?