1 Corinthians 10:18 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইল জাতির প্রতি তাকিয়ে দেখ; যারা কোরবানীর জিনিস ভোজন করে, তারা কি কোরবানগাহ্‌র সহভাগী নয়?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল জাতির বিষয়ে বিবেচনা করে দেখো: যারা বিভিন্ন বলির মাংস আহার করে, তারা কি যজ্ঞবেদিতে অংশগ্রহণকারী হয়ে ওঠে না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মাংসের সম্বন্ধে যাহারা ইস্রায়েল, তাহাদিগকে দেখ; যাহারা বলি ভোজন করে, তাহারা কি যজ্ঞবেদির সহভাগী নয়?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ইস্রায়েল জাতির কথা চিন্তা কর৷ যাঁরা বলির মাংস খায় তারা কি সেই যজ্ঞবেদীর নৈবেদ্যর সহভাগী হয় না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ইস্রায়েল জাতির কথা মনে করে তাদেরকে দেখ; যারা বলি ভোজন করে, তারা কি যজ্ঞবেদির সহভাগী নয়?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মাংসের সম্বন্ধে যাহারা ইস্রায়েল, তাহাদিগকে দেখ; যাহারা বলি ভোজন করে, তাহারা কি যজ্ঞবেদির সহভাগী নয়?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইস্রায়েল জাতির কথা চিন্তা কর। তাদের মধ্যে যারা উৎসর্গের জিনিস খেয়ে থাকে তারা কি সেই বেদীর সব কিছুতে অংশ গ্রহণ করে না?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইসরাইল জাতির কথা চিন্তা কর। তাদের মধ্যে যারা কোরবানীর জিনিস খেয়ে থাকে তারা কি সেই কোরবানগাহের সব কিছুতে অংশ গ্রহণ করে না?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইসরায়েল জাতির কথাই বিবেচনা কর, তাদের মধ্যে যারা বলির মাংস ভোজন করে তারা কি বেদীর যাজন কর্মে অংশ গ্রহণ করে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইস্রায়েল জাতির কথা চিন্তা কর৷ যারা বলির মাংস খায় তারা কি সেই যজ্ঞবেদীর নৈবেদ্যর সহভাগী হয় না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল জাতির কথা মনে করে দেহকে দেখ; যারা বলি ভোজন করে, তারা কি যজ্ঞবেদির সহভাগী নয়?