1 Corinthians 10:20 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বরং অ-ইহুদীরা যা যা উৎসর্গ করে, তা বদ-রূহ্দের উদ্দেশে কোরবানী করে, আল্লাহ্র উদ্দেশে নয়; আর আমার এমন ইচ্ছা নয় যে, তোমরা বদ-রূহ্দের সহভাগী হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিছুই নয়, কিন্তু যারা প্রতিমাপূজা করে তাদের নিবেদিত সব বলি ভূতদের উদ্দেশে নিবেদিত হয়, ঈশ্বরের উদ্দেশে নয়। আর আমি চাই না যে তোমরা ভূতদের সঙ্গে অংশগ্রহণকারী হও।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বরং পরজাতিগণ যাহা যাহা বলিদান করে, তাহা ভূতদের উদ্দেশে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশে নয়; আর আমার এমন ইচ্ছা নয় যে, তোমরা ভূতদের সহভাগী হও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু আমার কথার অর্থ এই লোকেরা যা কিছু প্রতিমার উদ্দেশ্যে বলিদান করে, তারা তা ভূতদের উদ্দেশ্যেই করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়; আর আমি চাই না য়ে তোমাদের কোনভাবে ভুতদের সঙ্গে সংয়োগ থাকে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বরং পরজাতিরা যা যা বলি দান করে, তা ভূতদের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়; আর আমার এমন ইচ্ছা না যে, তোমরা ভূতদের সহভাগী হও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বরং পরজাতিগণ যাহা যাহা বলিদান করে, তাহা ভূতদের উদ্দেশে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশে নয়; আর আমার এমন ইচ্ছা নয় যে, তোমরা ভূতদের সহভাগী হও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা নয়, বরং আমি বলছি, অযিহূদীরা যা উৎসর্গ করে তা ঈশ্বরের কাছে করে না, মন্দ আত্মাদের কাছেই করে। আমি চাই না যে, মন্দ আত্মাদের সংগে তোমাদের কোন যোগাযোগ-সম্বন্ধ থাকে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা নয়, বরং আমি বলছি, অ-ইহুদীরা যা উৎসর্গ করে তা আল্লাহ্র কাছে করে না, ভূতদের কাছেই করে। আমি চাই না যে, ভূতদের সংগে তোমাদের কোন যোগাযোগ-সম্বন্ধ থাকে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
না, তা নয়। আমি বলতে চাই যে মূর্তিপূজকেরা যে বলি উৎসর্গ করে তা ঈশ্বরের উদ্দেশ্যে নয়, অপদেবতাদের উদ্দেশে। আমি চাই না যে অপদেবতাদেরর সঙ্গে তোমাদের কোন সম্পর্ক থাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু আমার কথার অর্থ এই লোকেরা যা কিছু প্রতিমার উদ্দেশ্যে বলিদান করে, তারা তা ভূতদের উদ্দেশ্যেই করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়; আর আমি চাই না যে তোমাদের কোনভাবে ভুতদের সঙ্গে সংযোগ থাকে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বরং অইহূদিরা যা যা বলি দান করে, তা ভূতদের উদ্দেশ্যে বলিদান করে, ঈশ্বরের উদ্দেশ্যে নয়; আর আমার এমন ইচ্ছা না যে, তোমরা ভূতদের সহভাগী হও।