1 Corinthians 10:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রভুর পানপাত্র ও বদ-রূহ্‌দের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করতে পার না; প্রভুর টেবিল ও বদ-রূহ্‌দের টেবিল, তোমরা এই উভয় টেবিলের অংশীদার হতে পার না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা একইসঙ্গে প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র থেকে অংশগ্রহণ করতে পারো না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করিতে পার না; প্রভুর মেজ ও ভূতদের মেজ, তোমরা এই উভয় মেজের অংশী হইতে পার না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা প্রভুর পানপাত্র ও ভুতদের পানপাত্র, উভয় থেকে পান করতে পার না৷ আবার তোমরা প্রভুর টেবিল ও ভুতদের টেবিল উভয় টেবিলে অংশ নিতে পার না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করতে পার না; প্রভুর টেবিল ও ভূতদের টেবিল, তোমরা এই উভয় টেবিলের অংশী হতে পার না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করিতে পার না; প্রভুর মেজ ও ভূতদের মেজ, তোমরা এই উভয় মেজের অংশী হইতে পার না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রভুর পেয়ালা আর মন্দ আত্মাদের পেয়ালা, এই দুই পেয়ালা থেকেই তোমরা খেতে পার না। প্রভুর টেবিলের উপরে আর মন্দ আত্মাদের টেবিলের উপরে যা আছে, এই দু’য়েরই অংশ তোমরা গ্রহণ করতে পার না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রভুর পেয়ালা আর ভূতদের পেয়ালা, এই দুই পেয়ালা থেকেই তোমরা খেতে পার না। প্রভুর টেবিলের উপরে আর ভূতদের টেবিলের উপরে যা আছে, এই দু’য়েরই অংশ তোমরা গ্রহণ করতে পার না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভুর পানপাত্র এবং অপদেবতাদের পানপাত্র, এই উভয় পাত্র থেকে তোমরা পান করতে পার না। তোমরা প্রভুর ভোজন এবং অপদেবতাদের ভোজ —এই উভয় ভোজে যোগ দিতে পার না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা প্রভুর পানপাত্র ও ভুতদের পানপাত্র, উভয় থেকে পান করতে পার না৷ আবার তোমরা প্রভুর টেবিল ও ভুতদের টেবিল উভয় টেবিলে অংশ নিতে পার না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভুর পানপাত্র ও ভূতদের পানপাত্র, তোমরা এই উভয় পাত্রে পান করতে পার না; প্রভুর টেবিল ও ভূতদের টেবিল, তোমরা এই উভয় টেবিলের অংশীদার হতে পার না।