1 Corinthians 10:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সবই আইনসম্মত, কিন্তু সবই যে মঙ্গলজনক, তা নয়; সবই আইনসম্মত, কিন্তু সব কিছুই যে গেঁথে তোলে, তা নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সব কিছুকেই অনুমোদন দেওয়া যায়,” কিন্তু সবকিছু উপকারী নয়। “সবকিছুই অনুমোদনযোগ্য,” কিন্তু সবকিছু গঠনমূলক নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই বিধেয়, কিন্তু সকলই যে গাঁথিয়া তুলে, তাহা নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘আমাদের সব কিছু করার স্বাধীনতা আছে৷’ তবে সব কিছুই য়ে মঙ্গলজনক তা নয়৷ ‘হ্যাঁ, য়ে কোন কিছু করার স্বাধীনতা আমাদের দেওয়া আছে৷’ তবে সব কিছুই য়ে গড়ে তোলে তা নয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
“সব কিছুই আইন সম্মত,” কিন্তু সবই যে আমাদের জন্য ভালো অথবা অন্যদের জন্য ভালো, তা নয়; হ্যাঁ, “সবই আইন সম্মত,” কিন্তু সবই যে তাদের আত্মিক জীবনে দৃঢ়ভাবে গড়ে তোলে, তা না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই বিধেয়, কিন্তু সকলই যে গাঁথিয়া তুলে, তাহা নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেউ কেউ বলে, “কোন কিছু করা অনুচিত নয়।” তা ঠিক, কিন্তু সব কিছুই যে মানুষের উপকার করে তা নয়। কোন কিছু করা অনুচিত নয় বটে, কিন্তু সব কিছুই যে মানুষকে গড়ে তোলে তা নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেউ কেউ বলে, “কোন কিছু করা হারাম নয়।” তা ঠিক, কিন্তু সব কিছুই যে মানুষের উপকার করে তা নয়। কোন কিছু করা হারাম নয় বটে, কিন্তু সব কিছুই যে মানুষকে গড়ে তোলে তা নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সবকিছুই সঙ্গত কিন্তু সবকিছু মঙ্গলজনক নয়। সবই সঙ্গত, কিন্তু সবকিছুই গঠনমূলক নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আমাদের সব কিছু করার স্বাধীনতা আছে৷” তবে সব কিছুই যে মঙ্গলজনক তা নয়৷ “হ্যাঁ, যে কোন কিছু করার স্বাধীনতা আমাদের দেওয়া আছে৷” তবে সব কিছুই যে গড়ে তোলে তা নয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সব কিছুই আইন সম্মত,” কিন্তু সবই যে আমাদের জন্য বিধেয় অথবা অন্যদের জন্য বিধেয়, তা নয়; হ্যাঁ, “সবই আইন সম্মত,” কিন্তু সবই যে তাদের আত্মিক জীবনে দৃঢ়ভাবে গড়ে তোলে, তা না।