1 Corinthians 10:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অ-ঈমানদারদের মধ্যে কেউ যদি তোমাদের দাওয়াত করে, আর তোমরা যেতে ইচ্ছা কর, তবে বিবেকের কাছে কোনও প্রশ্ন না করে, যে কোন সামগ্রী তোমাদের সম্মুখে রাখা হয়, তা-ই ভোজন করো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি কোনো অবিশ্বাসী ব্যক্তি, কোনও ভোজে তোমাদের আমন্ত্রণ করে ও তোমরা সেখানে যেতে চাও, তাহলে বিবেকের প্রশ্ন না তুলে, তোমাদের সামনে যা রাখা হয়, তাই ভোজন করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অবিশ্বাসীদের মধ্যে কেহ যদি তোমাদিগকে নিমন্ত্রণ করে, আর তোমরা যাইতে ইচ্ছা কর, তবে সংবেদের জন্য কিছুই জিজ্ঞাসা না করিয়া, যে কোন সামগ্রী তোমাদের সম্মুখে রাখা হয়, তাহাই ভোজন করিও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি কোন অবিশ্বাসী ভাই তোমাকে নিমন্ত্রণ করে; আর যদি তুমি নিমন্ত্রণ রক্ষা করতে চাও, তবে নিজের বিবেকের কাছে কোন কিছু জিজ্ঞাসা না করে য়ে কোন খাদ্য়দ্রব্য পরিবেশন করে সামনে রাখা হয়, তা খেও৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অবিশ্বাসীদের মধ্যে কেউ যদি তোমাদেরকে নিমন্ত্রণ করে, আর তোমরা যেতে ইচ্ছা কর, তবে বিবেকের জন্য কিছুই জিজ্ঞাসা না করে, যে কোনো সামগ্রী তোমাদের সামনে রাখা হয়, তাই খেয়ো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অবিশ্বাসীদের মধ্যে কেহ যদি তোমাদিগকে নিমন্ত্রণ করে, আর তোমরা যাইতে ইচ্ছা কর, তবে বিবেকের জন্য কিছুই জিজ্ঞাসা না করিয়া, যে কোন সামগ্রী তোমাদের সম্মুখে রাখা হয়, তাহাই ভোজন করিও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কোন অবিশ্বাসী তোমাদের নিমন্ত্রণ করে আর তোমরা যেতেও চাও, তবে বিবেককে শান্ত রাখবার জন্য কোন কিছু জিজ্ঞাসা না করে তোমাদের সামনে যা দেওয়া হয় তা খেয়ো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কোন অ-ঈমানদার তোমাদের দাওয়াত করে আর তোমরা যেতেও চাও, তবে বিবেককে শান্ত রাখবার জন্য কোন কিছু জিজ্ঞাসা না করে তোমাদের সামনে যা দেওয়া হয় তা খেয়ো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অন্য মতাবলম্বী কোন লোক তোমাদের নিমন্ত্রণ করলে তোমরা যদি তা গ্রহণ কর, তাহলে তোমাদের সামনে যে খাদ্য পরিবেশন করা হবে, বিবেকের কোন প্রশ্ন না তুলে তোমরা তা খাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন অবিশ্বাসী ভাই তোমাকে নিমন্ত্রণ করে; আর যদি তুমি নিমন্ত্রণ রক্ষা করতে চাও, তবে নিজের বিবেকের কাছে কোন কিছু জিজ্ঞাসা না করে যে কোন খাদ্যদ্রব্য পরিবেশন করে সামনে রাখা হয়, তা খেও৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অবিশ্বাসীদের মধ্যে কেউ যদি তোমাদেরকে নিমন্ত্রণ করে, আর তোমরা যেতে ইচ্ছা কর, তবে বিবেকের জন্য কিছুই জিজ্ঞাসা না করে, যে কোনো সামগ্রী তোমাদের সামনে রাখা হয়, তাই খেয়ো।