1 Corinthians 10:30 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি আমি শুকরিয়া জানিয়ে ভোজন করি, তবে যার জন্যে আমি শুকরিয়া জানাই, তার জন্য কেন নিন্দিত হই?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ধন্যবাদ জ্ঞাপন করে যদি আমি আহার গ্রহণ করি, তাহলে যার জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই, তার জন্য আমার নিন্দা করা হবে কেন?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি আমি ধন্যবাদের সহিত ভোজন করি, তবে যাহার নিমিত্তে আমি ধন্যবাদ করি, তাহার জন্য কেন নিন্দিত হই?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি আমি ধন্যবাদ জানিয়ে খাই, তাহলে য়ে বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি সে বিষয়ে আমার সমালোচনা হবে এ আমি চাই না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি আমি ধন্যবাদ দিয়ে খাই, তবে যার কারণে আমি ধন্যবাদ করি, তার জন্য আমি কেন নিন্দিত হই?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি আমি ধন্যবাদের সহিত ভোজন করি, তবে যাহার নিমিত্তে আমি ধন্যবাদ করি, তাহার জন্য কেন নিন্দিত হই?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যদি ধন্যবাদ দিয়ে খাই তবে যে খাবারের জন্য আমি ধন্যবাদ দিচ্ছি তার জন্য কেন আমার নিন্দা করা হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যদি আল্লাহ্কে শুকরিয়া জানিয়ে খাই তবে যে খাবারের জন্য আমি শুকরিয়া আদায় করছি তার জন্য কেন আমার নিন্দা করা হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যদি ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে কেআন খাদ্য গ্রহণ করি তাহলে যে বস্তু আমি ধন্যবাদসহ নিবেদন করেছি তার জন্য কেন আমার নিন্দা করা হবে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি আমি ধন্যবাদ জানিয়ে খাই, তাহলে যে বিষয়ের জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিয়েছি সে বিষয়ে আমার সমালোচনা হবে এ আমি চাই না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি ধন্যবাদ দিয়ে খাই, তবে যার কারণে আমি ধন্যবাদ করি, তার জন্য আমি কেন নিন্দার সহভাগী হই?