1 Corinthians 10:33 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন আমিও সমস্ত বিষয়ে সকলের প্রীতিকর হই, নিজের মঙ্গলের চেষ্টা করি না, কিন্তু অনেকের মঙ্গলের চেষ্টা করি, যেন তারা নাজাত পায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন আমিও সব উপায়ে সব মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করি। কারণ আমি নিজের মঙ্গলের চেষ্টা করি না, কিন্তু বহু মানুষের জন্য করি, যেন তারা পরিত্রাণ লাভ করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেমন আমিও সকল বিষয়ে সকলের প্রীতিকর হই, আপনার হিত চেষ্টা করি না, কিন্তু অনেকের হিত চেষ্টা করি, যেন তাহারা পরিত্রাণ পায়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়েমন আমি নিজের ভাল চাই না কিন্তু অপরের ভাল চাই, য়েন তারা উদ্ধার লাভ করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেমন আমিও সব বিষয়ে সবার প্রীতিকর হই, নিজের ভালো চাই না, কিন্তু অনেকের ভালো চাই, যেন তারা পরিত্রাণ পায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেমন আমিও সকল বিষয়ে সকলের প্রীতিকর হই, আপনার হিত চেষ্টা করি না, কিন্তু অনেকের হিত চেষ্টা করি, যেন তাহারা পরিত্রাণ পায়। যেমন আমিও খ্রীষ্টের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি সর্ববিষয়ে সকলের মঙ্গলের জন্য বিবেচনা করতে চেষ্টা করি, শুধু নিজের মহ্গলের জন্য নয়, সকলে যেন পরিত্রাণ পায় তার চেষ্টা করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেমন আমি নিজের ভাল চাই না কিন্তু অপরের ভাল চাই, যেন তারা উদ্ধার লাভ করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেমন আমিও সব বিষয়ে সবার প্রীতিকর হই, নিজের ভালো চাই না, কিন্তু অনেকের ভালো চাই, যেন তারা পরিত্রান পায়। যেমন আমিও খ্রীষ্টের অনুকরণকারী, তোমরা তেমনি আমার অনুকরণকারী হও।