1 Corinthians 10:7 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আবার যেমন তাঁদের মধ্যে কতগুলো লোক প্রতিমাপূজক হয়েছিল, তোমরা তেমনি না হও; যেমন লেখা আছে, “লোকেরা ভোজন পান করতে বসলো, পরে ক্রীড়া করতে উঠলো।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের মধ্যে যেমন কিছু প্রতিমাপূজক ছিল, তোমরা তাঁদের মতো হোয়ো না, যেমন লেখা আছে: “লোকেরা ভোজনপান করার জন্য বসে পড়ল, তারপর উঠে পরজাতীয়দের মতো হুল্লোড়ে মত্ত হল।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আবার যেমন তাঁহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনি প্রতিমাপূজক হইও না; যথা লিখিত আছে, “লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের মধ্যে কিছু লোক য়েমন প্রতিমা পূজা শুরু করেছিল তেমন তোমরা প্রতিমা পূজা শুরু করো না৷ কারণ শাস্ত্রে লেখা আছে: ‘লোকেরা ভোজন পান করতে বসল আর উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করল৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার যেমন তাঁদের মধ্যে কিছু লোক প্রতিমা পূজো শুরু করেছিল, তোমরা তেমনি প্রতিমা পূজো কর না; যেমন লেখা আছে, “লোকেরা ভোজন- পান করতে বসল, পরে উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করল।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আবার যেমন তাঁহাদের মধ্যে কতক লোক হইয়াছিল, তোমরা তেমনি প্রতিমাপূজক হইও না; যথা লিখিত আছে, “লোকেরা ভোজন পান করিতে বসিল, পরে ক্রীড়া করিতে উঠিল।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের মধ্যে কেউ কেউ যেমন প্রতিমা পূজা করেছিলেন তোমরা তেমন কোরো না। পবিত্র শাস্ত্রে লেখা আছে, লোকেরা খাওয়া-দাওয়া করতে বসল, পরে হৈ-হল্লা করে আমোদ-প্রমোদ করবার জন্য উঠে দাঁড়াল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের মধ্যে কেউ কেউ যেমন মূর্তি পূজা করেছিলেন তোমরা তেমন কোরো না। পাক-কিতাবে লেখা আছে, লোকেরা খাওয়া-দাওয়া করতে বসল, পরে হৈ-হল্লা করে আমোদ-প্রমোদ করবার জন্য উঠে দাঁড়াল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের মধ্যে কেউ কেউ যেমন প্রতিমাপূজা করেছিল তোমরা তেমন করো না। শাস্ত্রে লেখা আছে, ‘লোকেরা খাওয়া-দাওয়া করল, তারপর উঠে নাচ-গান স্ফূর্তি করতে লাগল।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মধ্যে কিছু লোক যেমন প্রতিমা পূজা শুরু করেছিল তেমন তোমরা প্রতিমা পূজা শুরু করো না৷ কারণ শাস্ত্রে লেখা আছে: “লোকেরা ভোজন পান করতে বসল আর উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করল৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার যেমন তাঁদের মধ্যে কিছু পূজারী প্রতিমা পূজো শুরু করেছিল, তোমরা তেমনি প্রতিমা পূজো কর না; যেমন লেখা আছে, “লোকেরা ভোজন পান করতে বসল, পরে উঠে দাঁড়িয়ে নাচতে শুরু করল।”