1 Corinthians 10:8 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যেমন তাদের মধ্যে কতগুলো লোক জেনা করেছিল এবং এক দিনে তেইশ সহস্র লোক মারা পড়েছিল, আমরা যেন তেমনি জেনা না করি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁদের মধ্যে কেউ কেউ যেমন অনৈতিক যৌনাচারে মত্ত হয়েছিল এবং একদিনে তেইশ হাজার মানুষের মৃত্যু হয়েছিল, আমরাও যেন তেমনই ব্যভিচার না করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যেমন তাঁহাদের মধ্য কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং এক দিনে তেইশ হাজার লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাদের মধ্যে য়েমন কতক লোক য়ৌন পাপে পাপী হয়েছিল আর একদিনে তেইশ হাজার লোক তাদের পাপের জন্য মারা পড়েছিল, আমরা য়েন তেমনি য়ৌন পাপ না করি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার যেমন তাঁদের মধ্যে কিছু লোক ব্যভিচার করেছিল, এবং এক দিনে তেইশ হাজার লোক মারা গেল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যেমন তাঁহাদের মধ্যে কতক লোক ব্যভিচার করিয়াছিল, এবং একদিনে তেইশ হাজার লোক মারা পড়িল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁদের মধ্যে অনেকে ব্যভিচার করবার ফলে একই দিনে তেইশ হাজার লোক মারা গিয়েছিলেন। আমরা যেন সেইভাবে ব্যভিচার না করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁদের মধ্যে অনেকে জেনা করবার ফলে একই দিনে তেইশ হাজার লোক মারা গিয়েছিলেন। আমরা যেন সেইভাবে জেনা না করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁদের কিছু লোক ব্যভিচার করার ফলে একদিনে তেইশ হাজার লোক নিহত হল, আমরা যেন তেমন আচরণে প্রবৃত্ত না হই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের মধ্যে যেমন কতক লোক যৌন পাপে পাপী হয়েছিল আর একদিনে তেইশ হাজার লোক তাদের পাপের জন্য মারা পড়েছিল, আমরা যেন তেমনি যৌন পাপ না করি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার যেমন তাঁদের মধ্যে কিছু লোক ব্যভিচার করেছিল এবং এক দিনের তেইশ হাজার লোক মারা গেল, আমরা যেন তেমনি ব্যভিচার না করি।