1 Corinthians 11:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেমন আমিও মসীহের অনুকারী, তোমরা তেমনি আমার অনুকারী হও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা আমার আদর্শ অনুকরণ করো, যেমন আমিও খ্রীষ্টের আদর্শ অনুকরণ করি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি তোমাদের প্রশংসা করিতেছি যে, তোমরা সকল বিষয়ে আমাকে স্মরণ করিয়া থাক,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি য়েমন খ্রীষ্টের দৃষ্টান্ত অনুসরণ করি, তোমরাও তেমনি আমার দৃষ্টান্ত অনুসরণ কর৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমি তোমাদেরকে প্রশংসা করছি যে, তোমরা সব বিষয়ে আমাকে স্মরণ করে থাক,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি তোমাদের প্রশংসা করিতেছি যে, তোমরা সকল বিষয়ে আমাকে স্মরণ করিয়া থাক,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যেমন খ্রীষ্টের মত চলছি তোমরাও তেমনি আমার মত চল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যেমন মসীহের মত চলছি তোমরাও তেমনি আমার মত চল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা আমার অনুকরণ কর, যেমন আমি খ্রীষ্টের অনুকরণ করি। তোমরা সর্ববিষয়ে আমার কথা স্মরণ কর এবং
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যেমন খ্রীষ্টের দৃষ্টান্ত অনুসরণ করি, তোমরাও তেমনি আমার দৃষ্টান্ত অনুসরণ কর৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার অনুকারী হও, যেমন আমি খ্রীষ্টের অনুকারী।