1 Corinthians 11:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যেমন পুরুষ থেকে স্ত্রী, তেমনি আবার স্ত্রীর মধ্য দিয়ে পুরুষ হয়েছে, কিন্তু সকলই আল্লাহ্‌ থেকে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যেমন নারী এসেছে পুরুষ থেকে, তেমনই পুরুষেরও জন্ম হয়েছে নারী থেকে। কিন্তু ঈশ্বর থেকে সকলই উদ্ভূত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যেমন পুরুষ হইতে স্ত্রী, তেমনি আবার স্ত্রী দিয়া পুরুষ হইয়াছে, কিন্তু সকলই ঈশ্বর হইতে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়েমন পুরুষ থেকে স্ত্রীলোকের সৃষ্টি হল, তেমন আবার পুরুষের জন্ম স্ত্রীলোক থেকে হল, বাস্তবে এ সবকিছুই ঈশ্বর থেকে হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যেমন পুরুষ থেকে স্ত্রী, তেমনি আবার স্ত্রী দিয়ে পুরুষ হয়েছে, কিন্তু সবই ঈশ্বর থেকে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যেমন পুরুষ হইতে স্ত্রী, তেমনি আবার স্ত্রী দিয়া পুরুষ হইয়াছে, কিন্তু সকলই ঈশ্বর হইতে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ যেমন পুরুষ থেকে স্ত্রীলোক এসেছিল তেমনি আবার স্ত্রীলোকের মধ্য দিয়ে পুরুষের জন্ম হয়। কিন্তু সমস্তই ঈশ্বর থেকে হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ যেমন পুরুষ থেকে স্ত্রীলোক এসেছিল তেমনি আবার স্ত্রীলোকের মধ্য দিয়ে পুরুষের জন্ম হয়। কিন্তু সমস্তই আল্লাহ্‌ থেকে হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ নারী যেমন পুরুষ থেকে উৎপন্ন তেমনি আবার নারীই পুরুষের জন্মদাত্রী। ঈশ্বর সবকিছুরই উৎস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেমন পুরুষ থেকে স্ত্রীলোকের সৃষ্টি হল, তেমন আবার পুরুষের জন্ম স্ত্রীলোক থেকে হল, বাস্তবে এ সবকিছুই ঈশ্বর থেকে হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যেমন পুরুষ থেকে স্ত্রী, তেমনি আবার স্ত্রী দিয়ে পুরুষ হয়েছে, কিন্তু সবই ঈশ্বর থেকে।