1 Corinthians 11:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি তোমাদের প্রশংসা করছি যে, তোমরা সমস্ত বিষয়ে আমাকে স্মরণ করে থাক এবং তোমাদের কাছে যে সব শিক্ষা দান করেছি, তোমরা তা ধরে আছ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি তোমাদের প্রশংসা করি, কারণ তোমরা সব বিষয়ে আমাকে স্মরণ করে থাকো ও তোমাদের যে শিক্ষা আমি দিই, তা হুবহু তোমরা মেনে চলো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তোমাদের কাছে শিক্ষামালা যেরূপ সমর্পণ করিয়াছি, সেইরূপই তাহা ধরিয়া আছ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি তোমাদের প্রশংসা করছি, কারণ তোমরা সব সময় আমার কথা স্মরণ করে থাক, আর তোমাদের আমি য়ে শিক্ষা দিয়েছি তা তোমরা বেশ ভালভাবে পালন করছ৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং তোমাদের কাছে শিক্ষামালা যে রকমের দিয়েছি, সেইভাবেই তা ধরে আছ।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং তোমাদের কাছে শিক্ষামালা যেরূপ সমর্পণ করিয়াছি, সেইরূপই তাহা ধরিয়া আছ।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের প্রশংসা করছি, কারণ তোমরা সব ব্যাপারেই আমার কথা মনে করে থাক, আর আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তা ধরে রাখছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের প্রশংসা করছি, কারণ তোমরা সব ব্যাপারেই আমার কথা মনে করে থাক, আর আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তা ধরে রাখছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যে সংস্কার ও রীতি তোমাদের কাছে হস্তান্তর করেছি তা তোমরা সযত্নে রক্ষা করে চলেছ —এইজন্য আমি তোমাদের প্রশংসা করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি তোমাদের প্রশংসা করছি, কারণ তোমরা সব সময় আমার কথা স্মরণ করে থাক, আর তোমাদের আমি যে শিক্ষা দিয়েছি তা তোমরা বেশ ভালভাবে পালন করছ৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি তোমাদেরকে প্রশংসা করছি যে, তোমরা সব বিষয়ে আমাকে স্মরণ করে থাক এবং তোমাদের কাছে শিক্ষামালা যে রকমের দিয়েছি, সেই ভাবেই তা ধরে আছ।