1 Corinthians 11:22 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ভোজন পান করার জন্য কি তোমাদের ঘর-বাড়ি নেই? অথবা তোমরা কি আল্লাহ্‌র মণ্ডলীকে অবজ্ঞা করছো এবং যাদের কিছু নেই, তাদেরকে লজ্জা দিচ্ছ? আমি তোমাদেরকে কি বলবো? আমি কি তোমাদের প্রশংসা করবো? এই বিষয়ে প্রশংসা করতে পারি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভোজনপান করার জন্য কি তোমাদের ঘরবাড়ি নেই? নাকি, তোমরা ঈশ্বরের মণ্ডলীকে অবজ্ঞা করছ ও যাদের কিছু নেই, তাদের লজ্জা দিচ্ছ? তোমাদের আমি কী বলব? এর জন্য আমি কি তোমাদের প্রশংসা করব? কোনোমতেই নয়!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ভোজন পান করিবার জন্য কি তোমাদের বাড়ী নাই? অথবা তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে অবজ্ঞা করিতেছ, এবং যাহাদের কিছু নাই, তাহাদিগকে লজ্জা দিতেছ? আমি তোমাদিগকে কি বলিব? কি তোমাদের প্রশংসা করিব? এ বিষয়ে প্রশংসা করি না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পানাহার করার জন্য তোমাদের কি নিজেদের বাড়ীঘর নেই? তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ জ্ঞান কর; আর যাদের কিছু নেই তাদের কি লজ্জায় ফেলতে চাও? আমি তোমাদের কি বলব? এমন কাজ করার জন্য আমি কি তোমাদের প্রশংসা করব? এবিষয়ে আমি তোমাদের প্রশংসা করব না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
খাওয়া-দাওয়ার জন্য কি তোমাদের বাড়ী নেই? অথবা তোমরা কি ঈশ্বরের মন্ডলীকে অমান্য করছ, এবং যাদের কিছুই নেই, তাদেরকে লজ্জা দিচ্ছ? আমি তোমাদেরকে কি বলব? কি তোমাদের প্রশংসা করব? এ বিষয়ে প্রশংসা করি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ভোজন পান করিবার জন্য কি তোমাদের গৃহ নাই? অথবা তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে অবজ্ঞা করিতেছ, এবং যাহাদের কিছু নাই, তাহাদিগকে লজ্জা দিতেছ? আমি তোমাদিগকে কি বলিব? কি তোমাদের প্রশংসা করিব? এই বিষয়ে প্রশংসা করি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাওয়া-দাওয়া করবার জন্য তোমাদের কি ঘর-বাড়ী নেই? নাকি তোমরা ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ করছ এবং যাদের কিছু নেই তাদের লজ্জা দিচ্ছ? আমি তোমাদের কি বলব? আমি কি এতে তোমাদের প্রশংসা করব? নিশ্চয়ই না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাওয়া-দাওয়া করবার জন্য তোমাদের কি ঘর-বাড়ী নেই? নাকি তোমরা আল্লাহ্‌র জামাতকে তুচ্ছ করছ এবং যাদের কিছু নেই তাদের লজ্জা দিচ্ছ? আমি তোমাদের কি বলব? আমি কি এতে তোমাদের প্রশংসা করব? নিশ্চয়ই না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পানভোজন করার জন্য কি তেআমাদের নিজেদের বাড়ি নেই? এতে ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ জ্ঞান করে বরং তাঁর দরিদ্র সভ্যদের অপমান করা হয়। আমি তোমাদের কি বলব? এক্ষেত্রে আমি কি তোমাদের প্রশংসা করতে পারি? না, এই ব্যাপারে আমি তোমাদের প্রশংসা করতে পারি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পানাহার করার জন্য তোমাদের কি নিজেদের বাড়ীঘর নেই? তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে তুচ্ছ জ্ঞান কর? আর যাদের কিছু নেই তাদের কি লজ্জায় ফেলতে চাও? আমি তোমাদের কি বলব? এমন কাজ করার জন্য আমি কি তোমাদের প্রশংসা করব? এবিষয়ে আমি তোমাদের প্রশংসা করব না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
খাওয়া-দাওয়ার জন্য কি তোমাদের বাড়ি নেই? অথবা তোমরা কি ঈশ্বরের মণ্ডলীকে অমান্য করছ এবং যাদের কিছুই নেই, তাদেরকে লজ্জা দিচ্ছ? আমি তোমাদেরকে কি বলব? কি তোমাদের প্রশংসা করব? এ বিষয়ে প্রশংসা করি না।