1 Corinthians 11:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমি প্রভুর কাছ থেকে এই শিক্ষা পেয়েছি এবং তোমাদেরকে সেই একই শিক্ষা দিচ্ছি যে, প্রভু ঈসা যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি নিলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ প্রভু থেকে আমি যে শিক্ষা লাভ করেছি, তোমাদের কাছে আমি তাই সমর্পণ করছি। যে রাত্রিতে প্রভু যীশুর প্রতি বিশ্বাসঘাতকতা করা হয়, তিনি রুটি নিলেন
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি যে, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটী লইলেন, এবং ধন্যবাদপূর্ব্বক ভাঙ্গিলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি প্রভুর কাছ থেকে য়ে শিক্ষা পেয়েছি তোমাদের তা দিয়েছি৷ য়ে রাত্রে প্রভু যীশুকে হত্যার জন্য শত্রুর হাতে সঁপে দেওয়া হয়, সেই রাত্রে তিনি একটি রুটি নিয়ে,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমি প্রভুর থেকে এই শিক্ষা পেয়েছি এবং তোমাদেরকেও দিয়েছি যে, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটী নিলেন, এবং ধন্যবাদ দিয়ে ভাঙ্গলেন,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমি প্রভু হইতে এই শিক্ষা পাইয়াছি এবং তোমাদিগকে সমর্পণও করিয়াছি যে, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি লইলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তা আমি প্রভুর কাছ থেকে পেয়েছি। যে রাতে প্রভু যীশুকে শত্রুদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি তোমাদের যে শিক্ষা দিয়েছি তা আমি প্রভুর কাছ থেকে পেয়েছি। যে রাতে হযরত ঈসাকে শত্রুদের হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পরম্পরাগতভাবে আমি স্বয়ং প্রভুর কাছ থেকে যে নির্দেশ পেয়েছি তাই তোমাদের দিয়েছি। শত্রু হস্তে সমর্পিত হওয়ার রাত্রিতে প্রভু যীশু রুটি হাতে নিয়ে
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি প্রভুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি তোমাদের তা দিয়েছি৷ যে রাত্রে প্রভু যীশুকে হত্যার জন্য শত্রুর হাতে সঁপে দেওয়া হয়, সেই রাত্রে তিনি একটি রুটি নিয়ে,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি প্রভুর থেকে এই শিক্ষা পেয়েছি এবং তোমাদেরকেও দিয়েছি যে, প্রভু যীশু যে রাত্রিতে সমর্পিত হন, সেই রাত্রিতে তিনি রুটি নিলেন এবং ধন্যবাদ দিয়ে ভাঙলেন,