1 Corinthians 11:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ যতবার তোমরা এই রুটি ভোজন কর এবং এই পানপাত্রে পান কর, ততবার প্রভুর মৃত্যু তবলিগ করে থাক, যে পর্যন্ত তিনি না আসেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ যখনই তোমরা এই রুটি ভোজন করো ও এই পানপাত্র থেকে পান করো, তোমরা প্রভুর মৃত্যু ঘোষণা করে থাকো, যতদিন পর্যন্ত তিনি না আসেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ যত বার তোমরা এই রুটী ভোজন কর, এবং এই পানপাত্রে পান কর, তত বার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাক, যে পর্য্যন্ত তিনি না আইসেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ তোমরা যতবার এই রুটি খাবে ও এই পানপাত্রে পান করবে, ততবার তোমরা প্রভুর মৃত্যুর কথাই প্রচার করতে থাকবে, যতদিন পর্যন্ত না তিনি ফিরে আসেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যত বার তোমরা এই রুটী খাও, এবং পানপাত্রে পান কর, তত বার প্রভুর মৃত্যু প্রচার কর, যে পর্যন্ত তিনি না আসেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ যত বার তোমরা এই রুটি ভোজন কর, এবং এই পানপাত্রে পান কর, তত বার প্রভুর মৃত্যু প্রচার করিয়া থাক, যে পর্যন্ত তিনি না আইসেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেইজন্য তিনি না আসা পর্যন্ত যতবার তোমরা এই রুটি খাবে আর এই পেয়ালা থেকে খাবে ততবারই প্রভুর মৃত্যুর কথা প্রচার করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেইজন্য তিনি না আসা পর্যন্ত যতবার তোমরা এই রুটি খাবে আর এই পেয়ালা থেকে খাবে ততবারই প্রভুর মৃত্যুর কথা প্রচার করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুতরাং প্রভুর না আসা পর্যন্ত তোমরা যতবার এই রুটি গ্রহণ করবে এবং পানপাত্র থেকে পান করবে ততবার তেআমরা প্রভুর মৃত্যুর বার্তা ঘোষণা করবে, যতদিন তিনি না আসেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তোমরা যতবার এই রুটি খাবে ও এই পানপাত্রে পান করবে, ততবার তোমরা প্রভুর মৃত্যুর কথাই প্রচার করতে থাকবে, যতদিন পর্যন্ত না তিনি ফিরে আসেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যত বার তোমরা এই রুটি খাও এবং পানপাত্রে পান কর, তত বার প্রভুর মৃত্যু প্রচার কর, যে পর্যন্ত তিনি না আসেন।