1 Corinthians 11:29 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাঁর শরীর না চেনে, তবে সে নিজের উপর শাস্তি ডেকে নিয়ে আসে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ কেউ যদি প্রভুর দেহ উপলব্ধি না করে ভোজন ও পান করে, সে নিজেরই উপরে বিচারের শাস্তি ভোজন ও পান করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাঁহার শরীর না চিনে, তবে সে আপনার বিচারাজ্ঞা ভোজন পান করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ য়ে অয়োগ্যভাবে এই রুটি খায় ও পানপাত্রে পান করে, সে যদি দেহের অর্থ কি তা না বোঝে তবে সেই খাদ্য় পানীয় ঈশ্বরের বিচারদণ্ডেই পরিণত হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ যে ব্যক্তি খায় ও পান করে, সে যদি তার শরীর না চেনে, তবে সে নিজের বিচার আজ্ঞায় ভোজন ও পান করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা যে ব্যক্তি ভোজন ও পান করে, সে যদি তাঁহার শরীর না চিনে, তবে সে নিজের বিচারাজ্ঞা ভোজন পান করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কারণ খাবার সময় সে যদি প্রভুর দেহের বিষয়ে না বোঝে তবে সেই খাওয়াতে সে তার নিজের উপরেই শাস্তি ডেকে আনে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কারণ খাবার সময় সে যদি প্রভুর শরীরের বিষয়ে না বোঝে তবে সেই খাওয়াতে সে তার নিজের উপরেই শাস্তি ডেকে আনে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ যে এই রুটি আহার করবে ও এই পানপাত্র থেকে পান করবে সে যদি প্রভুর দেহের মর্ম না জানে তাহলে সে নিজের শাস্তি নিজেই ডেকে আনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ যে অযোগ্যভাবে এই রুটি খায় ও পানপাত্রে পান করে, সে যদি দেহের অর্থ কি তা না বোঝে তবে সেই খাদ্য পানীয় ঈশ্বরের বিচারদণ্ডেই পরিণত হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ যে ব্যক্তি খায় ও পান করে, সে যদি তার দেহ না চেনে, তবে সে নিজের বিচার আজ্ঞায় ভোজন ও পান করে।