1 Corinthians 11:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু প্রভু যখন আমাদের বিচার করেন, তখন তিনি আমাদের শাসন করেন, যেন দুনিয়ার সঙ্গে শাস্তি না পাই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন আমরা প্রভুর দ্বারা বিচারিত হই, আমরা শাসিত হই, যেন আমরা জগতের সঙ্গে শাস্তিপ্রাপ্ত না হই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু আমরা যখন প্রভু কর্ত্তৃক বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যখন প্রভু আমাদের বিচার করেন, তিনি আমাদের শাসনও করেন, যাতে আমরা জগতের জন্য লোকদের সঙ্গে বিচারপ্রাপ্ত না হই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু আমরা যখন প্রভুর মাধ্যমে বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সাথে বিচারিত না হই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু আমরা যখন প্রভু কর্তৃক বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সহিত দণ্ডাজ্ঞা প্রাপ্ত না হই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু আমাদের বিচার যখন প্রভু করেন তখন তিনি আমাদের শাসন করেন, যাতে জগতের সকলের সংগে আমাদের দোষী বলে স্থির করা না হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু আমাদের বিচার যখন প্রভু করেন তখন তিনি আমাদের শাসন করেন, যাতে দুনিয়ার সকলের সংগে আমাদের দোষী বলে স্থির করা না হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু প্রভু আমাদের বিচার করে শাস্তি দেন যাতে জগতের সঙ্গে আমরাও দণ্ডিত না হই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যখন প্রভু আমাদের বিচার করেন, তিনি আমাদের শাসনও করেন, যাতে আমরা জগতের জন্য লোকদের সঙ্গে বিচারপ্রাপ্ত না হই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু আমরা যখন প্রভুর মাধ্যমে বিচারিত হই, তখন শাসিত হই, যেন জগতের সাথে বিচারিত না হই।