1 Corinthians 11:34 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি কারো ক্ষুধা পায়, তবে সে ঘরে গিয়ে ভোজন করুক; তোমাদের জমায়েত হওয়া যেন তাদের শাস্তির কারণ না হয়। আর অন্যান্য সমস্ত বিষয়ে যখন আমি আসবো তখন হুকুম করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেন তোমাদের সমবেত হওয়া বিচারের কারণ হয়ে না দাঁড়ায়। এরপর আমি উপস্থিত হলে তোমাদের আরও সব নির্দেশ দেব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি কাহারও ক্ষুধা লাগে, তবে সে বাটীতে ভোজন করুক; তোমাদের সমবেত হওয়া যেন বিচারাজ্ঞার হেতু না হয়। আর সকল বিষয়, যখন আমি আসিব, তখন আদেশ করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি কারোর খিদে পায়, তবে সে তার বাড়িতে খেয়ে নিক্৷ এইভাবে চল য়েন তোমরা একত্রিত হলে তোমাদের ওপর ঈশ্বরের দণ্ডাজ্ঞা না আসে; আর আমি যখন যাব তখন অন্য বিষয়গুলির সমাধান করব৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি কারও খিদে লাগে, তবে সে বাড়িতে খাওয়া-দাওয়া করুক; তোমাদের একত্র হওয়া যেন বিচারের জন্য না হয়। আর সব বিষয়, যখন আমি আসব, তখন আদেশ করব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি কাহারও ক্ষুধা লাগে, তবে সে বাটীতে ভোজন করুক; তোমাদের সমবেত হওয়া যেন বিচারাজ্ঞার হেতু না হয়। আর সকল বিষয়, যখন আমি আসিব, তখন আদেশ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি কারও খিদে পায় তবে সে বাড়ী থেকে খেয়ে আসুক, যেন মণ্ডলী হিসাবে এক জায়গায় মিলিত হবার ফলে শাস্তি পেতে না হয়। অন্য সব ব্যাপারে আমি যখন আসব তখন উপদেশ দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি কারও খিদে পায় তবে সে বাড়ী থেকে খেয়ে আসুক, যেন জামাত হিসাবে এক জায়গায় মিলিত হবার ফলে শাস্তি পেতে না হয়। অন্য সব ব্যাপারে আমি যখন আসব তখন উপদেশ দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ যদি ক্ষুধার্ত হয় তবে সে বাড়িতে আহার করে আসুক যাতে এই সম্মেলনের জন্য তোমাদের বিচারের দায়ে পড়তে না হয়। আমি যখন তোমাদের কাছে যাব তখন আর অন্যান্য সমস্ত বিষয়ের সমাধান সম্পর্কে নির্দেশ দেব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কারোর খিদে পায়, তবে সে তার বাড়িতে খেয়ে নিক্৷ এমনভাবে চল যেন তোমরা একত্রিত হলে তোমাদের ওপর ঈশ্বরের দণ্ডাজ্ঞা না আসে; আর আমি যখন যাব তখন অন্য বিষয়গুলির সমাধান করব৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি কারও খিদে লাগে, তবে সে বাড়িতে খাওয়া দাওয়া করুক; তোমাদের একত্র হওয়া যেন বিচারের জন্য না হয়। আর সব বিষয়, যখন আমি আসব, তখন আদেশ করব।