1 Corinthians 11:4 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কোন পুরুষ মাথা ঢেকে রেখে মুনাজাত করে, কিংবা ভবিষ্যদ্বাণী বলে, সে তার নিজের মাথার অপমান করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যে পুরুষ তার মস্তক আবৃত রেখে প্রার্থনা করে বা ভাববাণী বলে, সে তার মস্তকের অবমাননা করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কোন পুরুষ মস্তক আবৃত রাখিয়া প্রার্থনা করে, কিম্বা ভাববাণী বলে, সে আপন মস্তকের অপমান করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যদি কোন পুরুষ তার মাথা ঢেকে রেখে প্রার্থনা করে অথবা ভাববাণী বলে তবে সে তার মাথার অসম্মান করে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে কোনো পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে, কিংবা ভাববাণী বলে, সে নিজের মাথার অপমান করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কোন পুরুষ মস্তক আবৃত রাখিয়া প্রার্থনা করে, কিম্বা ভাববাণী বলে, সে আপন মস্তকের অপমান করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে বা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলে সে তার মাথার অসম্মান করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে পুরুষ মাথা ঢেকে মুনাজাত করে বা নবী হিসাবে আল্লাহ্‌র কালাম বলে সে তার মাথার অসম্মান করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে পুরুষ সমবেত উপাসনায় মাথা ঢেকে প্রার্থনা কিম্বা ভাবোক্তি করে সে তার প্রভুর* অবমাননা করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যদি কোন পুরুষ তার মাথা ঢেকে রেখে প্রার্থনা করে অথবা ভাববাণী বলে তবে সে তার মাথার অসম্মান করে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে কোনো পুরুষ মাথা ঢেকে প্রার্থনা করে, কিংবা ভাববাণী বলে, সে নিজের মাথার অপমান করে।