1 Corinthians 12:11 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এসব কাজ সেই একমাত্র পাক-রূহ্‌ই করে থাকেন; তিনি যাকে যেভাবে দিতে ইচ্ছা করেন, তাকে সেভাবেই দান করে থাকেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এসবই সেই এক ও অদ্বিতীয় আত্মার কাজ, তিনি প্রত্যেকের জন্য যেমন নির্ধারণ করেন, তেমনই বরদান দিয়ে থাকেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু এই সকল কর্ম্ম সেই একমাত্র আত্মা সাধন করেন; তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন, তাহাকে তাহা দেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু এইসব কাজ সেই এক আত্মাই সম্পন্ন করেন এবং কাকে কি ক্ষমতা দেবেন তা তিনিই স্থির করেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু এই সব কাজ এক মাত্র সেই আত্মা করেন; তিনি বিশেষভাবে ভাগ করে যাকে যা দিতে ইচ্ছা করেন, তাকে তা দেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু এই সকল কর্ম সেই একমাত্র আত্মা সাধন করেন; তিনি সবিশেষ বিভাগ করিয়া যাহাকে যাহা দিতে বাসনা করেন, তাহাকে তাহা দেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সমস্ত কাজ সেই একই পবিত্র আত্মা করে থাকেন। তিনি যেভাবে ইচ্ছা করেন সেইভাবেই এই সব দান প্রত্যেককে আলাদা আলাদা করে দেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সমস্ত কাজ সেই একই পাক-রূহ্‌ করে থাকেন। তিনি যেভাবে ইচ্ছা করেন সেইভাবেই এই সব দান প্রত্যেককে আলাদা আলাদা করে দেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এ সবই সেই এক ও অদ্বিতীয় আত্মার সাধন করেন। তিনিই নিজের ইচ্ছামত বিভিন্ন ব্যক্তিকে বিভিন্ন বর দান করেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এইসব কাজ সেই এক আত্মাই সম্পন্ন করেন এবং কাকে কি ক্ষমতা দেবেন তা তিনিই স্থির করেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু এই সব কাজ একমাত্র সেই আত্মা করেন; তিনি বিশেষভাবে ভাগ করে যাকে যা দিতে ইচ্ছা করেন, তাকে তা দেন।