1 Corinthians 12:13 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ফলত আমরা ইহুদী বা গ্রীক, বা গোলাম বা স্বাধীন, সকলেই এক দেহ হবার জন্য একই পাক-রূহে বাপ্তিস্ম নিয়েছি এবং আমাদের সকলকে একই পাক-রূহ্‌ থেকে পান করতে দেওয়া হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ আমরা সবাই—ইহুদি বা গ্রিক, ক্রীতদাস বা স্বাধীন—এক আত্মার দ্বারা একই দেহে বাপ্তাইজিত হয়েছি, আবার আমাদের সবাইকে একই আত্মা পান করতে দেওয়া হয়েছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ফলতঃ আমরা কি যিহূদী কি গ্রীক, কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের মধ্যে কেউ ইহুদী, কেউ অইহুদী, কেউ দাস, আবার কেউ স্বাধীন, কিন্তু আমরা সকলেই দেহেতে এক হওয়ার জন্য এক আত্মার দ্বারা বাপ্তাইজ হয়েছি৷ আর আমাদের সকলকেই পান করার জন্য একই আত্মা দেওয়া হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ফলে, আমরা কি যিহূদী কি গ্রীক, কি দাস কি স্বাধীন, সবাই এক দেহ হবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হয়েছি, এবং সবাই এক আত্মা থেকে পান করেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ফলতঃ আমরা কি যিহূদী কি গ্রীক, কি দাস কি স্বাধীন, সকলেই এক দেহ হইবার জন্য একই আত্মাতে বাপ্তাইজিত হইয়াছি, এবং সকলেই এক আত্মা হইতে পায়িত হইয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা যিহূদী কি অযিহূদী, দাস কি স্বাধীন, সকলেরই একই পবিত্র আত্মার দ্বারা একই দেহের মধ্যে বাপ্তিস্ম হয়েছে। আমরা সকলেই সেই একই পবিত্র আত্মাকে পেয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা ইহুদী কি অ-ইহুদী, গোলাম কি স্বাধীন, সকলেরই একই পাক-রূহের দ্বারা একই শরীরের মধ্যে তরিকাবন্দী হয়েছে। আমরা সকলেই সেই একই পাক-রূহ্‌কে পেয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইহুদী কি গ্রীক, ক্রীতদাস কি স্বাধীন নির্বিশেষে আমরা সকলেই একই আত্মার দ্বারা দীক্ষিত হয়ে একই দেহের অঙ্গ হয়েছি এবং একই আত্মার অমৃতধারা আমরা সকলে পান করেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের মধ্যে কেউ ইহুদী, কেউ অইহুদী, কেউ দাস, আবার কেউ স্বাধীন, কিন্তু আমরা সকলেই দেহেতে এক হওয়ার জন্য এক আত্মার দ্বারা বাপ্তাইজ হয়েছি৷ আর আমাদের সকলকেই পান করার জন্য একই আত্মা দেওয়া হয়েছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ফলে, আমরা কি যিহুদী কি গ্রীক, কি দাস কি স্বাধীন, সবাই এক দেহ হবার জন্য একই পবিত্র আত্মাতে বাপ্তিষ্ম নিয়েছি এবং সবাই এক আত্মা থেকে পান করেছি।