1 Corinthians 12:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর কান যদি বলে, আমি তো চোখ নই, সেজন্য দেহের অংশ নই, তবে তা যে দেহের অংশ নয়, এমন নয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আবার, কান যদি বলে, “আমি যেহেতু চোখ নই, তাই আমি দেহের অংশ নই,” এই কারণের জন্য তা যে দেহের অংশ হবে না, তা নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর কর্ণ যদি বলে, আমি ত চক্ষু নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে, এমন নয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কান যদি বলে, ‘আমি তো চোখ নই, তাই আমি দেহের অঙ্গ নই,’ তবে কি তা দেহের অঙ্গ হবে না?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর কান যদি বলে, আমি তো চোখ না, তার জন্য দেহের অংশ নই, তবে তা যে দেহের অংশ না, এমন নয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর কর্ণ যদি বলে, আমি ত চক্ষু নই, তজ্জন্য দেহের অংশ নই, তবে তাহা যে দেহের অংশ নহে, এমন নয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কান যদি বলে, “আমি চোখ নই বলে দেহের অংশও নই,” তাহলে সেটা যে দেহের অংশ নয় এমন নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কান যদি বলে, “আমি চোখ নই বলে শরীরের অংশও নই,” তাহলে সেটা যে শরীরের অংশ নয় এমন নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কান যদি বলে আমি চোখ নই, তাই দেহের কোন অংশ নই, কিন্তু সেইজন্য সে যে দেহের অংশ নয়, এমন নয়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কান যদি বলে, “আমি তো চোখ নই, তাই আমি দেহের অঙ্গ নই,” তবে কি তা দেহের অঙ্গ হবে না?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর কান যদি বলে, আমি তো চোখ না, তার জন্য দেহের অংশ নই, তবে তা যে দেহের অংশ না, এমন নয়।