1 Corinthians 12:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সমস্ত দেহ যদি চোখ হত, তবে শুনবার শক্তি কোথায় থাকতো? এবং সমস্তই যদি শুনবার শক্তি হত, তবে ঘ্রাণ কোথায় থাকতো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সমস্ত দেহই যদি চোখ হত, তাহলে শোনার ক্ষমতা কোথায় থাকত? সমস্ত দেহই যদি কান হত, তাহলে গন্ধ পাওয়ার ক্ষমতা কোথায় থাকত?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সমস্ত দেহ যদি চক্ষু হইত, তবে শ্রবণ কোথায় থাকিত? এবং সমস্তই যদি শ্রবণ হইত, তবে ঘ্রাণ কোথায় থাকিত?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সমস্ত দেহটাই যদি চোখ হত তবে কান কোথায় থাকত? আর সমস্ত দেহটাই যদি কান হত তবে নাক কোথায় থাকত?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পুরো দেহ যদি চোখ হত, তবে কান কোথায় থাকত? এবং পুরো দেহ যদি কান হত, তবে নাক কোথায় থাকত?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সমস্ত দেহ যদি চক্ষু হইত, তবে শ্রবণ কোথায় থাকিত? এবং সমস্তই যদি শ্রবণ হইত, তবে ঘ্রাণ কোথায় থাকিত?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যদি সমস্ত দেহটাই চোখ হত তবে শুনবার শক্তি কোথায় থাকত? আর যদি সমস্ত দেহটাই কান হত তবে শুঁকবার শক্তি কোথায় থাকত?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যদি সমস্ত শরীরটাই চোখ হত তবে শুনবার শক্তি কোথায় থাকত? আর যদি সমস্ত শরীরটাই কান হত তবে শুঁকবার শক্তি কোথায় থাকত?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারা দেহ যদি কেবল চোখ হত তাহলে শোনা যেত কি করে? কিম্বা দেহ যদি শুদু কানই হত তাহলে ঘ্রাণ নেওয়া চলত কি করে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সমস্ত দেহটাই যদি চোখ হত তবে কান কোথায় থাকত? আর সমস্ত দেহটাই যদি কান হত তবে নাক কোথায় থাকত?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পুরো দেহ যদি চোখ হত, তবে কান কোথায় থাকত? এবং পুরো দেহ যদি কান হত, তবে নাক কোথায় থাকত?