1 Corinthians 12:23 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমরা দেহের যেসব অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলে মনে করি, সেগুলোকে অধিক আদরে ভূষিত করি এবং আমাদের যে অঙ্গগুলো শ্রীহীন সেগুলো অধি-কতর সৌন্দর্য প্রাপ্ত হয়;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং যে অঙ্গগুলিকে আমরা কম মর্যাদাপূর্ণ বলে মনে করি, সেগুলিকে আমরা বিশেষ মর্যাদা দিয়ে থাকি। এছাড়া যেসব অঙ্গ সুশ্রী নয়, সেগুলি বিশেষ শালীনতার সঙ্গে যত্ন নিয়ে থাকি,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমরা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলিয়া জ্ঞান করি, সেইগুলিকে অধিক আদরে ভূষিত করি, এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন, সেইগুলি অধিকতর সুশ্রী প্রাপ্ত হয়;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
য়ে অঙ্গগুলির প্রতি আমরা যত্নবান নই, তাদের বেশী যত্ন নিতে হবে৷ আমাদের য়ে সব অঙ্গ প্রদর্শনের অয়োগ্য সেগুলিকেই বেশী করে শালীনতায় ভূষিত করা হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর আমারা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলে মনে করি, সেগুলিকে বেশি আদরে ভূষিত করি, এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন, সেইগুলি আরো বেশি সুশ্রী হয়;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমরা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলিয়া জ্ঞান করি, সেইগুলিকে অধিক আদরে ভূষিত করি, এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন, সেইগুলি অধিকতর সৌন্দর্য প্রাপ্ত হয়;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দেহের যে অংশগুলোকে আমরা কম সম্মানের যোগ্য বলে মনে করি সেই অংশগুলোকে বেশী সম্মান দেখাই। যে অংশগুলোকে বাইরে দেখানো যায় না সেগুলোকে আমরা যত্নের সংগে ঢেকে রাখি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শরীরের যে অংশগুলোকে আমরা কম সম্মানের যোগ্য বলে মনে করি সেই অংশগুলোকে বেশী সম্মান দেখাই। যে অংশগুলোকে বাইরে দেখানো যায় না সেগুলোকে আমরা যত্নের সংগে ঢেকে রাখি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেহের যেসব অঙ্গকে আপাতদৃষ্টিতে মূল্যহীন বলে মনে হয় সেগুলিকেই আমরা বেশি মর্যাদা দিয়ে থাকি এবং শ্রীহীন অঙ্গগুলিকে আরও বেশি সজ্জিত করি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে অঙ্গগুলির প্রতি আমরা যত্নবান নই, তাদের বেশী যত্ন নিতে হবে৷ আমাদের যে সব অঙ্গ প্রদর্শনের অযোগ্য সেগুলিকেই বেশী করে শালীনতায় ভূষিত করা হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর আমারা দেহের যে সকল অঙ্গকে অপেক্ষাকৃত অনাদরণীয় বলে মনে করি, সেগুলিকে বেশি আদরে ভূষিত করি এবং আমাদের যে অঙ্গগুলি শ্রীহীন, সেইগুলি আরো বেশি সুশ্রী হয়;