1 Corinthians 12:9 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর একজনকে সেই রূহে ঈমান, আর একজনকে সেই একই রূহে আরোগ্য সাধনের নানা মেহেরবানী-দান,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অপর একজনকে সেই আত্মার দ্বারা বিশ্বাস, অপর একজনকে সেই একই আত্মার দ্বারা সুস্থ করার বরদান,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এক জনকে সেই আত্মাতে বিশ্বাস, আর এক জনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ-দান,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আবার একজনকে সেই একই আত্মার দ্বারা বিশ্বাস দেওয়া হয়, অন্যজনকে রোগীদের সুস্থ করার ক্ষমতা দেওয়া হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আবার এক জনকে সেই আত্মাতে বিশ্বাস, আবার এক জনকে সেই একই আত্মাতে আরোগ্যের নানা অনুগ্রহ-দান,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর একজনকে সেই আত্মাতে বিশ্বাস, আর একজনকে সেই একই আত্মাতে আরোগ্য সাধনের নানা অনুগ্রহ-দান,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অন্য কাউকে কাউকে সেই একই আত্মার দ্বারা বিশ্বাস বা রোগ ভাল করবার ক্ষমতা বা আশ্চর্য কাজ করবার ক্ষমতা বা নবী হিসাবে ঈশ্বরের বাক্য বলবার ক্ষমতা বা ভাল ও মন্দ আত্মাদের চিনে নেবার ক্ষমতা দেওয়া হয়। আবার অন্য কাউকে কাউকে বিভিন্ন ভাষায় কথা বলবার ক্ষমতা বা বিভিন্ন ভাষার মানে বুঝিয়ে দেবার ক্ষমতা দেওয়া হয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অন্য কাউকে কাউকে সেই একই রূহের দ্বারা বিশ্বাস বা রোগ ভাল করবার ক্ষমতা বা অলৌকিক কাজ করবার ক্ষমতা বা নবী হিসাবে আল্লাহ্‌র কালাম বলবার ক্ষমতা বা ভাল ও ভূতদের চিনে নেবার ক্ষমতা দেওয়া হয়। আবার অন্য কাউকে কাউকে বিভিন্ন ভাষায় কথা বলবার ক্ষমতা বা বিভিন্ন ভাষার মানে বুঝিয়ে দেবার ক্ষমতা দেওয়া হয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেই একই আত্মা আর একজনকে দেন প্রত্যয়, অন্যজনকে দেন নিরাময়ের শক্তি,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আবার একজনকে সেই একই আত্মার দ্বারা বিশ্বাস দেওয়া হয়, অন্যজনকে রোগীদের সুস্থ করার ক্ষমতা দেওয়া হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আবার এক জনকে সেই আত্মাতে বিশ্বাস, আবার এক জনকে সেই একই আত্মাতে আরোগ্যের নানা অনুগ্রহ দান,