1 Corinthians 13:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি আমি মানুষের এবং ফেরেশতাদেরও ভাষায় কথা বলি, কিন্তু আমার মধ্যে মহব্বত না থাকে, তবে আমি শব্দকারক ঘণ্টা ও ঝনঝনকারী করতাল হয়ে পড়েছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি যদি সব মানুষের ও দূতদেরও ভাষায় কথা বলি, কিন্তু আমার ভালোবাসা না থাকে, তাহলে আমি শুধু এক অনুনাদী কাঁসরঘণ্টা বা ঝনঝনকারী করতাল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি আমি মনুষ্যদের, এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝম্‌ঝম্‌কারী করতাল হইয়া পড়িয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর এখন আমি তোমাদের এসবের থেকে আরো উত্‌কৃষ্ট একটা পথ দেখাব৷ আমি যদি বিভিন্ন মানুষের ভাষা এমনকি স্বর্গদূতদের ভাষাও বলি কিন্তু আমার মধ্যে যদি ভালবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘন্টা বা ঝনঝন করা করতালের আওয়াজের মতো৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যদি আমি মানুষদের, এবং দূতদের ভাষাও বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দ সৃষ্টিকারী পিতল ও ঝমঝমকারী করতাল হয়ে পড়েছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি আমি মনুষ্যদের, এবং দূতগণেরও ভাষা বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দকারক পিত্তল ও ঝম্‌ঝম্‌কারী করতাল হইয়া পড়িয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি যদি মানুষের এবং স্বর্গদূতদের ভাষায় কথা বলি কিন্তু আমার মধ্যে ভালবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘণ্টা বা ঝনঝন করা করতাল হয়ে পড়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি যদি মানুষের এবং ফেরেশতাদের ভাষায় কথা বলি কিন্তু আমার মধ্যে মহব্বত না থাকে, তবে আমি জোরে বাজানো ঘণ্টা বা ঝনঝন করা করতাল হয়ে পড়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি যদি জাগতিক কিম্বা অপার্থিব ভাষায় কথা বলি কিন্তু হৃদয়ে আমার ভালবাসা না থাকে তাহলে আমার সেকথা কর্ণবিদারী কাঁসর ঘণ্টা বা করতালের উৎকট আওয়াজ মাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর এখন আমি তোমাদের এসবের থেকে আরো উৎ‌কৃষ্ট একটা পথ দেখাব৷ আমি যদি বিভিন্ন মানুষের ভাষা, এমনকি স্বর্গদূতদের ভাষাও বলি কিন্তু আমার মধ্যে যদি ভালবাসা না থাকে, তবে আমি জোরে বাজানো ঘন্টা বা ঝনঝন করা করতালের আওয়াজের মতো৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি আমি মানুষদের এবং দূতদের ভাষাও বলি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমি শব্দ সৃষ্টিকারী পিতল ও ঝমঝমকারী করতাল হয়ে পড়েছি।