1 Corinthians 13:12 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ এখন আমরা আয়নায় যেন অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সম্মুখাসম্মুখি হয়ে দেখব; এখন আমি মাত্র কতগুলো অংশ জানতে পাই, কিন্তু সেসময় আমি সম্পূর্ণ জানতে পারব, যেমন আল্লাহ্‌ আমাকে সম্পূর্ণভাবে জানেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কারণ এখন আমরা আয়নায় অস্পষ্ট প্রতিফলন দেখছি, কিন্তু তখন আমরা দেখব মুখোমুখি। এখন আমার জ্ঞান অসম্পূর্ণ; কিন্তু তখন আমি সম্পূর্ণরূপে জানতে পারব যেমন আমি সম্পূর্ণ পরিচিত হয়েছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখি হইয়া দেখিব; এখন আমি কতক অংশে জানিতে পাই, কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত হইয়াছি, তেমনি পরিচয় পাইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এখন আমরা আয়নায় আবছা দেখছি; কিন্তু সেই সময় সরাসরি পরিষ্কার দেখব৷ এখন আমার জ্ঞান সীমিত, কিন্তু তখন আমি সম্পূর্ণভাবে জানতে পারব, ঠিক য়েমন ঈশ্বর এখন আমাকে সম্পূর্ণভাবে জানেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ এখন আমরা আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু সেই সময়ে সামনা-সামনি হয়ে দেখব; এখন আমি কিছু অংশে জানি, কিন্তু সেই সময়ে আমি নিজে যেমন পরিচিত হয়েছি, তেমনি পরিচয় পাব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখি হইয়া দেখিব; এখন আমি কতক অংশে জানিতে পাই, কিন্তু তৎকালে আমি নিজে যেমন পরিচিত হইয়াছি, তেমনি পরিচয় পাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা এখন যেন আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সামনাসামনি দেখতে পাব। আমি এখন যা জানি তা অসম্পূর্ণ, কিন্তু ঈশ্বর আমাকে যেমন সম্পূর্ণভাবে জানেন তখন আমি তেমনি সম্পূর্ণভাবে জানতে পারব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা এখন যেন আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু তখন সামনাসামনি দেখতে পাব। আমি এখন যা জানি তা অসম্পূর্ণ, কিন্তু আল্লাহ্‌ আমাকে যেমন সম্পূর্ণভাবে জানেন তখন আমি তেমনি সম্পূর্ণভাবে জানতে পারব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এখন আমরা দর্পণে প্রতিফলিত অস্পষ্ট রূপ দেখছি, কিন্তু তখন মুখোমুখি হয়ে ঈশ্বরের স্পষ্টরূপ দেখব। এখন আমি তাঁকে আংশিকভাবে জানি, কিন্তু তখন তাঁর সঙ্গে হবে আমার পূর্ণ পরিচয় যেমন তিনি আমায় জানেন পরিপূর্ণভাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এখন আমরা আয়নায় আবছা দেখছি; কিন্তু সেই সময় সরাসরি পরিষ্কার দেখব৷ এখন আমার জ্ঞান সীমিত, কিন্তু তখন আমি সম্পূর্ণভাবে জানতে পারব, ঠিক যেমন ঈশ্বর এখন আমাকে সম্পূর্ণভাবে জানেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ এখন আমরা আয়নায় অস্পষ্ট দেখছি, কিন্তু সেই দিনের যিশু জীয়খন আবার আসবেন, তখন সামনা সামনি দেখব; এখন আমি কিছু অংশে জানি, কিন্তু সেই দিনের আমি নিজে যেমন পরিচিত হয়েছি, তেমনি পরিচয় পাব।