1 Corinthians 13:3 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমার যা কিছু আছে সমস্তই যদি দরিদ্রদেরকে খাবার জন্য দান করি এবং পোড়াবার জন্য নিজের দেহ দান করি, কিন্তু আমার মধ্যে মহব্বত না থাকে, তবে আমার কোনও লাভ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি আমি আমার সর্বস্ব দরিদ্রদের দান করি এবং আগুনে পুড়ে যাওয়ার জন্য আমার দেহ সমর্পণ করি, কিন্তু ভালোবাসা না থাকে, আমার কোনোই লাভ হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যথাসর্ব্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই, এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি যদি আমার যথা সর্বস্ব দিয়ে দরিদ্রদের মুখে অন্ন য়োগাই, যদি আমার দেহকে আহুতি দেবার জন্য আগুনে সঁপে দিই,
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং যদি আমার সবকিছু দরিদ্রদের ভোজন করাই, এবং যদি আমি পোড়াবার জন্য নিজের দেহ দান করি, কিন্তু যদি আমার ভালবাসা না থাকে, তবে আমার কিছুই লাভ নেই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যথাসর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই, এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার যা কিছু আছে তা যদি আমি গরীবদের খাওয়াবার জন্য দান করি, এমন কি, দেহটাও পোড়াবার জন্য দিয়ে দিই, কিন্তু আমার মধ্যে যদি ভালবাসা না থাকে, তবে আমার কোনই লাভ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার যা কিছু আছে তা যদি আমি গরীবদের খাওয়াবার জন্য দান করি, এমন কি, শরীরটাও পোড়াবার জন্য দিয়ে দিই, কিন্তু আমার মধ্যে যদি মহব্বত না থাকে, তবে আমার কোনই লাভ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার যথাসর্বস্ব যদি বিলিয়ে দিই, এণনকি আমাহ দেহও অগ্নিতে বিসর্জন দিই কিন্তু হৃদয়ে যদি বালবাসা না থাকে তাহলে আমার কোনও লাভ নেই।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি যদি আমার যথা সর্বস্ব দিয়ে দরিদ্রদের মুখে অন্ন যোগাই, যদি আমার দেহকে আহুতি দেবার জন্য আগুনে সঁপে দিই,
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং যদি আমার সব কিছু দরিদ্রদের ভোজন করাই এবং যদি আমি সুসমাচার প্রচারের জন্য নিজেকে উত্সর্গ করি, কিন্তু যদি আমার ভালবাসা না থাকে, তবে আমার কিছুই লাভ নেই।