1 Corinthians 13:4 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মহব্বত চিরসহিষ্ণু, মহব্বত মধুর, ঈর্ষা করে না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রেম চিরসহিষ্ণু, প্রেম সদয় । তা ঈর্ষা করে না, আত্মঅহংকার করে না, গর্বিত হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না, প্রেম আত্মশ্লাঘা করে না,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু যদি আমার মধ্যে ভালবাসা না থাকে, তাহলে আমার কিছুই লাভ নেই৷ ভালবাসা ধৈর্য় ধরে, ভালবাসা দয়া করে, ভালবাসা ঈর্ষা করে না, অহঙ্কার বা গর্ব করে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
ভালবাসা চিরসহিষ্ণু, ভালবাসা দয়ালু, ঈর্ষা করে না, ভালবাসা আত্মশ্লাঘা করে না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রেম চিরসহিষ্ণু, প্রেম মধুর, ঈর্ষা করে না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ভালবাসা সব সময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহব্বত সব সময় ধৈর্য ধরে, দয়া করে, হিংসা করে না, গর্ব করে না, অহংকার করে না,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভালাবাসা চিরসহিষ্ণু, চিরমধুর। ভালবাসা ঈর্ষা করে না, আত্মাভিমান করে না,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু যদি আমার মধ্যে ভালবাসা না থাকে, তাহলে আমার কিছুই লাভ নেই৷ ভালবাসা ধৈর্য্য ধরে, ভালবাসা দয়া করে, ভালবাসা ঈর্ষা করে না, অহঙ্কার বা গর্ব করে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভালবাসা চিরসহিষ্ণু, ভালবাসা দয়ালু, ঈর্ষা করে না, ভালবাসা আত্মশ্লাঘা করে না,