1 Corinthians 14:1 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা মহব্বতের অনুধাবন কর, আবার রূহানিক বর সকলের জন্য উদ্‌যোগী হও, বিশেষত যেন ভবিষ্যদ্বাণী বলতে পার।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা ভালোবাসার পথ অনুসরণ করো এবং আগ্রহের সঙ্গে আত্মিক বরদানগুলি কামনা করো, বিশেষত ভাববাণী বলার বরদান।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা প্রেমের অনুধাবন কর, আবার আত্মিক বর সকলের জন্য উদ্‌যোগী হও, বিশেষতঃ যেন ভাববাণী বলিতে পার।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমরা ভালবাসার জন্য চেষ্টা কর এবং অন্য আত্মিক বরদানগুলি লাভ করার জন্য একান্তভাবে চেষ্টা কর৷ বিশেষ করে য়ে বরদান পাবার জন্য তোমাদের চেষ্টা করা উচিত, তো হল ভাববাণী বলতে পারা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা ভালবাসার অনুসরন কর এবং আত্মিক উপহারের জন্য প্রবল উত্সাহী হও, বিশেষভাবে যেন ভাববাণী বলতে পার।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা প্রেমের অনুধাবন কর, আবার আত্মিক বর সকলের জন্য উদ্‌যোগী হও, বিশেষতঃ যেন ভাববাণী বলিতে পার।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ভালবাসার জন্য তোমরা বিশেষভাবে চেষ্টা কর, আর পবিত্র আত্মার দেওয়া দান, বিশেষভাবে নবী হিসাবে কথা বলবার ক্ষমতা পাবার জন্য তোমাদের আগ্রহ থাকুক।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই মহব্বতের জন্য তোমরা বিশেষভাবে চেষ্টা কর, আর পাক-রূহের দেওয়া দান, বিশেষভাবে নবী হিসাবে কথা বলবার ক্ষমতা পাবার জন্য তোমাদের আগ্রহ থাকুক।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভালবাসাই হোক তোমাদের লক্ষ্য, কিন্তু অন্যান্য আধ্যাত্মিক বর লাভের জন্যও তোমরা উদ্যোগী হও, বিশেষ করে ঈশ্বরের বাণী ঘোষণা করার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা ভালবাসার জন্য চেষ্টা কর এবং অন্য আত্মিক বরদানগুলি লাভ করার জন্য একান্তভাবে চেষ্টা কর৷ বিশেষ করে যে বরদান পাবার জন্য তোমাদের চেষ্টা করা উচিত, তা হল ভাববাণী বলতে পারা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা ভালবাসার অন্বেষণ কর এবং আত্মিক উপহারের জন্য প্রবল উত্সাহী হও, বিশেষভাবে যেন ভাববাণী বলতে পার।