1 Corinthians 14:16 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নতুবা যদি তুমি রূহে শুকরিয়া দাও, তবে যে ব্যক্তি সামান্য শ্রোতার স্থান পূর্ণ করে, সে কেমন করে তোমার শুকরিয়াতে ‘আমিন’ বলবে? তুমি কি বলছো, তা তো সে জানে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তা না হলে তুমি যখন তোমার আত্মায় ঈশ্বরের প্রশংসা করো তবে যে শ্রোতা তা বুঝতে পারে না, তোমার ধন্যবাদ দেওয়ায় সে কী করে “আমেন” বলবে? কারণ তুমি কী বলছ, সে তো তা বুঝবেই না!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নতুবা যদি তুমি আত্মাতে ধন্যবাদ কর, তবে যে ব্যক্তি সামান্য শ্রোতার স্থান পূর্ণ করে, সে কেমন করিয়া তোমার ধন্যবাদে ‘আমেন্’ বলিবে? তুমি কি বলিতেছ, তাহা ত সে জানে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ তুমি হয়তো তোমার আত্মাতে ঈশ্বরের প্রশংসা করছ, কিন্তু য়ে লোক কেবল শ্রোতা হিসাবে সেখানে আছে সে না বুঝে কেমন করে তোমার ধন্যবাদে ‘আমেন’ বলবে? কারণ তুমি কি বলছ, তা তো সে বুঝতে পারছে না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তাছাড়া যদি তুমি আত্মাতে ঈশ্বরের প্রশংসা কর, তবে কিভাবে বাইরের লোক “আমেন” বলবে যখন তুমি ধন্যবাদ দাও, যদিও সে জানে না তুমি কি বলছ?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নতুবা যদি তুমি আত্মাতে ধন্যবাদ কর, তবে যে ব্যক্তি সামান্য শ্রোতার স্থান পূর্ণ করে, সে কেমন করিয়া তোমার ধন্যবাদে ‘আমেন’ বলিবে? তুমি কি বলিতেছ, তাহা ত সে জানে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তা না হলে যদি তুমি আত্মাতে ধন্যবাদ দাও তবে সেই ভাষা বুঝতে পারে না এমন কোন লোক যদি সেখানে উপস্থিত থাকে, তবে সে কেমন করে তোমার ধন্যবাদে আমেন বলে সায় দেবে? সে তো জানে না তুমি কি বলছ।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তা না হলে যদি তুমি রূহে আল্লাহ্কে শুকরিয়া জানাও তবে সেই ভাষা বুঝতে পারে না এমন কোন লোক যদি সেখানে উপস্থিত থাকে, তবে সে কেমন করে তোমার শুকরিয়াতে আমিন বলে সায় দেবে? সে তো জানে না তুমি কি বলছ।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তা না হলে তুমি যদি শুধু ভাবের ঘোরে ঈশ্বরের প্রশস্তি কর তবে সেখানে উপস্থিত একজন সাধারণ মানুষ কী করে তোমার প্রশস্তির শেষে ‘আমেন’ বলবে? কারণ সে তো জানে না তুমি কী বলছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ তুমি হয়তো তোমার আত্মাতে ঈশ্বরের প্রশংসা করছ, কিন্তু যে লোক কেবল শ্রোতা হিসাবে সেখানে আছে সে না বুঝে কেমন করে তোমার ধন্যবাদে “আমেন” বলবে? কারণ তুমি কি বলছ, তা তো সে বুঝতে পারছে না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাছাড়া যদি তুমি আত্মাতে ঈশ্বরের প্রশংসা কর, তবে কিভাবে বাইরের লোক “আমেন” বলবে যখন তুমি ধন্যবাদ দাও, যদিও সে জানে না তুমি কি বলছ?