1 Corinthians 14:21 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শরীয়তে লেখা আছে, “আমি পরভাষীদের দ্বারা এবং পরদেশীদের মুখ দিয়ে এই জাতির কাছে কথা বলবো, কিন্তু তা করলেও তারা আমার কথা শুনবে না, এই কথা প্রভু বলেন।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিধানশাস্ত্রে একথা লেখা আছে: “ভিনদেশী ভাষাভাষী লোকদের এবং বিদেশিদের ওষ্ঠাধরের মাধ্যমে, আমি এই জাতির সঙ্গে কথা বলব, কিন্তু তবুও, তারা আমার কথা শুনতে চাইলো না,” একথা প্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ব্যবস্থায় লেখা আছে, “আমি পরভাষীদের দ্বারা এবং পরদেশীদের ওষ্ঠ দ্বারা এই জাতির কাছে কথা কহিব, কিন্তু তাহা করিলেও তাহারা আমার কথা শুনিবে না, ইহা প্রভু বলেন।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিধি-ব্যবস্থায় (শাস্ত্রে) বলে: ‘অন্য ভাষার লোকদের দ্বারা ও অন্য দেশীয়দের মুখ দিয়ে আমি এই জাতির সঙ্গে কথা বলব; কিন্তু সেই লোকরা আমার কথা শুনবে না৷’যিশাইয় 28:11-12 প্রভু এই কথা বলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
নিয়মে লেখা আছে, “আমি পরভাষীদের মাধ্যমে এবং পরদেশীদের ঠোঁটের মাধ্যমে এই লোকদের কাছে কথা বলব, এবং তারা তখন আমার কথা শুনবে না, এ কথা প্রভু বলেন।”
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ব্যবস্থায় লেখা আছে, “আমি পরভাষীদের দ্বারা এবং পরদেশীদের ওষ্ঠ দ্বারা এই জাতির কাছে কথা কহিব, কিন্তু তাহা করিলেও তাহারা আমার কথা শুনিবে না, ইহা প্রভু বলেন।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোশির আইন-কানুনে প্রভু বলেন, “অন্য ভাষার লোকদের দিয়ে ও অন্যদের মুখ দিয়ে আমি এই জাতির কাছে কথা বলব, কিন্তু তবুও তারা আমার কথা শুনবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তৌরাত শরীফে মাবুদ বলেন, “অন্য ভাষার লোকদের দিয়ে ও অন্যদের মুখ দিয়ে আমি এই জাতির কাছে কথা বলব, কিন্তু তবুও তারা আমার কথা শুনবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শাস্ত্রে লেখা আছেঃ অজানা ভাষায়, বিদেশিদের মুখে আমি এই জাতির সঙ্গে কথা বলব, তা সত্ত্বেও এরা আমার কথা শুনবে না —প্রভু বলেন একথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিধি-ব্যবস্থায় (শাস্ত্রে) বলে: “অন্য ভাষার লোকদের দ্বারা ও অন্য দেশীয়দের মুখ দিয়ে আমি এই জাতির সঙ্গে কথা বলব; কিন্তু সেই লোকরা আমার কথা শুনবে না৷” প্রভু এই কথা বলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পবিত্র শাস্ত্রে লেখা আছে, “আমি পরভাষীদের মাধ্যমে এবং পরদেশীদের ঠোঁটের মাধ্যমে এই লোকদের কাছে কথা বলব এবং তারা তখন আমার কথা শুনবে না, একথা প্রভু বলেন।”