1 Corinthians 14:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাতে তার হৃদয়ের গোপন বিষয় সকল প্রকাশ পাবে; এবং এরূপে সে সেজদায় পড়ে আল্লাহ্র এবাদত করবে, বলবে, আল্লাহ্ বাস্তবিকই তোমাদের মধ্যে আছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তার হৃদয়ের গুপ্ত বিষয়গুলি প্রকাশ হয়ে যাবে। তাই সে মাটিতে পড়ে ঈশ্বরের উপাসনা করবে এবং পরম বিস্ময়ে বলে উঠবে, “সত্যিই, ঈশ্বর আপনাদের মধ্যে বিরাজমান!”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার হৃদয়ের গুপ্ত ভাব সকল প্রকাশ পায়; এবং এইরূপে সে অধোমুখে পড়িয়া ঈশ্বরের ভজনা করিবে, বলিবে, ঈশ্বর বাস্তবিকই তোমাদের মধ্যবর্ত্তী।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইভাবে তার অন্তরের গোপন চিন্তা সকল প্রকাশ পায়৷ সে তখন মাটিতে উপুড় হয়ে পড়ে ঈশ্বরের উপাসনা করবে আর বলবে, ‘বাস্তবিকই, তোমাদের মধ্যে ঈশ্বর আছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তার হৃদয়ে গোপনভাব সব প্রকাশ পায়; এবং এইভাবে সে অধোমুখে পড়ে ঈশ্বরের উপাসনা করবে, বলবে, বাস্তবিকই ঈশ্বর তোমাদের মধ্যে আছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার হৃদয়ের গুপ্তভাব সকল প্রকাশ পায়; এবং এইরূপে সে অধোমুখে পড়িয়া ঈশ্বরের ভজনা করিবে, বলিবে, ঈশ্বর বাস্তবিকই তোমাদের মধ্যবর্তী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাতে তার অন্তরের গুপ্ত বিষয়গুলো বের হয়ে পড়বে, আর সে তখন মাটিতে উবুড় হয়ে পড়ে ঈশ্বরের গৌরব করে বলবে, “সত্যিই, ঈশ্বর আপনাদের মধ্যে আছেন।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাতে তার দিলের গোপন বিষয়গুলো বের হয়ে পড়বে, আর সে তখন মাটিতে উবুড় হয়ে পড়ে আল্লাহ্র গৌরব করে বলবে, “সত্যিই, আল্লাহ্ আপনাদের মধ্যে আছেন।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফলে তার হৃদয়ের গুপ্ত বিষয়গুলি উদ্ঘাটিত হবে এবং তখন সে সাষ্টাঙ্গে প্রণত হয়ে ঈশ্বরের আরাধনা করবে আর ঘোষণা করবে যে ঈশ্বর সত্যিই তোমাদের মাঝে আছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে তার অন্তরের গোপন চিন্তা সকল প্রকাশ পায়৷ সে তখন মাটিতে উপুড় হয়ে পড়ে ঈশ্বরের উপাসনা করবে আর বলবে, “বাস্তবিকই, তোমাদের মধ্যে ঈশ্বর আছেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার হৃদয়ে গোপনভাব সব প্রকাশ পায়; এবং এই ভাবে সে অধোমুখে পড়ে ঈশ্বরের উপাসনা করবে, বলবে, বাস্তবিকই ঈশ্বর তোমাদের মধ্যে আছেন।