1 Corinthians 14:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাঁশী হোক, কি বীণা হোক, ধ্বনিযুক্ত নিষপ্রাণ বস্তুও যদি তালমান না রেখে বাজে, তবে বাঁশীতে বা বীণাতে কি বাজছে তা কিসে জানা যাবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি, বাঁশি বা বীণার মতো যেসব নিষ্প্রাণ বস্তু শব্দ সৃষ্টি করে, সেগুলির স্বরের মধ্যে তফাৎ সৃষ্টি না হলে, কেমন করে লোকে জানবে যে, কোন সুর বাজানো হচ্ছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাঁশী হউক, কি বীণা হউক, ধ্বনিযুক্ত নিষ্প্রাণ বস্তুও যদি তাল মান না রাখিয়া বাজে, তবে বাঁশীতে বা বীণাতে কি বাজিতেছে, তাহা কিসে জানা যাইবে?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বাঁশী বা বীণার মতো জড় বস্তু, যা সুন্দর সুর সৃষ্টি করে তা যদি স্পষ্ট ধ্বনিতে না বাজে তবে বাঁশীতে বা বীণাতে কি সুর বাজছে তা কিভাবে বোঝা যাবে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
বাঁশী হোক, কি বীণা হোক, সুরযুক্ত নিষ্প্রাণ বস্তুও যদি স্পষ্ট না বাজে, তবে বাঁশীতে বা বীণাতে কি বাজছে, তা কিভাবে জানা যাবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাঁশী হউক, কি বীণা হউক, ধ্বনিযুক্ত নিষপ্রাণ বস্তুও যদি তাল মান না রাখিয়া বাজে, তবে বাঁশীতে বা বীণাতে কি বাজিতেছে, তাহা কিসে জানা যাইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এমন কি, বাঁশী বা বীণার মত প্রাণহীন বাজনা যদি পরিষ্কার আলাদা আলাদা সুরে না বাজে, তবে বাঁশী বা বীণাতে কি সুর বাজছে তা কেমন করে জানা যাবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এমন কি, বাঁশী বা বীণার মত প্রাণহীন বাজনা যদি পরিষ্কার আলাদা আলাদা সুরে না বাজে, তবে বাঁশী বা বীণাতে কি সুর বাজছে তা কেমন করে জানা যাবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বাঁশি কিম্বা বীণার মত নিষ্প্রাণ বাদ্যযন্ত্রে যদি সুস্পষ্ট কোন রাগ-রাগিণী না বাজে, তাহলে কে বুঝবে বাঁশিতে কিম্বা বীণায় কি সুর বাজানো হচ্ছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বাঁশী বা বীণার মতো জড় বস্তু, যা সুন্দর সুর সৃষ্টি করে তা যদি স্পষ্ট ধ্বনিতে না বাজে তবে বাঁশীতে বা বীণাতে কি সুর বাজছে তা কিভাবে বোঝা যাবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
বাঁশী হোক, কি বীণা হোক, সুরযুক্ত নিষ্প্রাণ বস্তুও যদি স্পষ্ট না বাজে, তবে বাঁশীতে বা বীণাতে কি বাজছে, তা কিভাবে জানা যাবে?